মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী মহানগর,রংপুর
তারিখঃ ০৬ এপ্রিল ২০২৪ খ্রিঃ
এবার ঈদে নেই আনন্দ
বলতে চায় মনটা
যুগের হয়েছে পরিবর্তন
তোমার আমার কেন নয়।
বাস্তবতা ভিন্ন কথা কয়
দুটি চোখে ঘুম নেই
কাজের চাপে চলছি
মনের মধ্যে নেই শান্তি।
দিন কাটে অবহেলায়
রাত কাটে গরমের জ্বালায়
কি হলো হচ্ছে তবে বাকি
হৃদয়ে প্রেম আসবে নাকি।
শত জুটির হচ্ছে কেনাকাটা
তাকালেই দেখতে পাচ্ছি
তোমার গিফট পাইনি বলে
ঈদের আনন্দ হচ্ছে মাটি।


মন্তব্য