২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

ইসির নির্দেশে আব্দুল হাই ও তার দুই সমর্থকের বিরুদ্ধে মামলা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল হাই ও তার দুই সমর্থকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।নির্বাচন কমিশনের (ইসির) নির্দেশে রোববার (২৪ ডিসেম্বর) শৈলকুপার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ওয়াজিদুর রহমানের আদালতে এ মামলা হয়েছে।উপজেলা নির্বাচন অফিসার মো. তায়জুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। আসামিদের বিরুদ্ধে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮ এর বিধি ১৮ ধারার অভিযোগ আনা হয়েছে। আদালত আগামী ২৬ ডিসেম্বর মামলা দুটির বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন। এর আগে রোববার নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন।আব্দুল হাইয়ের বিরুদ্ধে করা মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১০ ডিসেম্বর ৪টায় আসামি মো. আব্দুল হাইয়ের অনুসারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে শৈলকুপা উপজেলাধীন ১৪ নং দুধসর ইউনিয়নের ভাটাই বাজার সংলগ্ন মহাসড়কে মহড়া দেয় ও জনগণের মনে ভীতি সঞ্চার করে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০১৮ এর বিধি ৮(ক), ১১(ক) ও ১২ বিধি লঙ্ঘন করে ওই বিধি মালার ১৮ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করে।ইসির নির্দেশে আব্দুল হাই ও তার দুই সমর্থকের বিরুদ্ধে মামলা ঝিনাইদহ-১ আসন / নৌকার প্রার্থী আব্দুল হাইসহ ৩ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ ইসির।অপর দুই আসামির বিরুদ্ধে করা মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি মো. আব্দুল হাই জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ এর নৌকা প্রতীকের প্রার্থী। গত ১২ ডিসেম্বর বেলা ৪টায় শৈলকুপা থানাধীন ৬ নং সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে ওই নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে আসামি আব্দুল হাকিম এবং আসামি মাহমুদুল হাসান মামুন তাদের অনুসারীদের নিয়ে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী এজন্টেদের উদ্দেশ্যে বিভিন্ন হুমকি ধামকি ও উসকানিমূলক বক্তব্য প্রদান করেন। আসামিরা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০১৮ এর বিধি ৮(ক), ১১(ক) ও ১২ বিধি লঙ্ঘন করে ওই বিধিমালার ১৮ বিধির শাস্তিযোগ্য অপরাধ করেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page