৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আড়াইহাজার উপজেলা শিক্ষকদের কমিটি গঠন অনুষ্ঠানে মতবিনিময় করলেন এমপি নজরুল ইসলাম আজাদ চট্টগ্রামে ডেঙ্গুর চোখ রাঙ্গানী ৪ গুণ বেড়েছে, সিটি করপোরেশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ চাটখিলে মোহাম্মদ আলী তরফদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত দেবিদ্বারের কাচিসাইরে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ‘মাস্টার শুক্কুর আলম’ র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার ঢাকা থেকে চুরি হওয়া পর্যটন বোট পটুয়াখালীতে উদ্ধার করল কোস্ট গার্ড। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশে কাজ করছে যুক্তরাষ্ট্র: চট্টগ্রাম চেম্বারে পল ফ্রস্ট পীরগঞ্জের মাছ ধরার অবৈধ কারেন্ট জাল জব্দ ও জরিমানা। ঈদগাঁওতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পরীক্ষায় অসদুপায়ের সুযোগ নেই- জেলা প্রশাসক
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

 ইতালির মিলানে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার ৯৩তম শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রিপোর্টঃইতালি থেকে রিয়াজুল ইসলাম কাওছার।স্টাফ রিপোর্টার ইতালি>>>গতকাল ৮ আগস্ট রোজ মঙ্গলবার
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা-এঁর ৯৩তম জন্মবার্ষিকী ও বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল-এঁর ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান ইতালির কনস্যুলেট সভা কক্ষে আলোচনা অনুষ্ঠান ও দোয়া মাহ্‌ফিল আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে উত্তর ইতালিতে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা ও বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল-এঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কনসাল জেনারেল এম জে এইচ জাবেদের নেতৃত্বে কনস্যুলেটে কর্মরত কর্মকর্তা/কর্মচারিসহ উপস্থিত ব্যক্তিবর্গ বঙ্গমাতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। এ সময় ১৫ আগস্ট ১৯৭৫ তারিখে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের প্রতি শোক জ্ঞাপনের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়।সমাপনী বক্তব্যে কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ বলেন যে, বাংলাদেশের সুদীর্ঘ মুক্তি সংগ্রামের ইতিহাসে মহীয়সী নারী বেগম ফজিলাতুন নেছা মুজিবের অনন্য অবদান রয়েছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার অনন্য অবদান চির উজ্জ্বল হয়ে থাকবে। কনসাল জেনারেল আগামী প্রজন্মের সামনে বঙ্গমাতার জীবনী বিশদভাবে উপস্থাপন করার বিশেষ প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ধ্যান-ধারণা ও জীবনাদর্শে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা-এঁর বিশেষ অবদানকে গভীর শ্রদ্ধার সাথে তুলে ধরেন।শেষে ইতিহাসের মহীয়সী নারী বেগম ফজিলাতুন নেছা মুজিব ও বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালসহ তাদের পরিবারের সদস্যবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশীসহ দেশবাসীয় জন্য বিশেষ দোয়া ও মোনাজাাদ করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page