”’ মুকুল রাজ ”’
দ্বগ্ধভাগ্যে দহনে নিজেকে আড়ালে রেখেছি
চাই না আর অবলোকন করতে,
চাই না হৃদয়যন্ত্রণা কুন্ঠা বাড়াতে।
দুর হতে বহুদুরে থাক স্মৃতিরা,
অন্তহির্ত স্মৃতি আকস্মিক বেগ
দুর হোক ইতিপূর্বের যত আবেগ!
হৃদয়ে না আসুক
ঐ অনুলাপ,অনু্ভব আঁখিপাত,
সমাহরনে সতত দেখি যেন চাঁদ।
যত বন্ধন যত সখিত্ব করেছি ছিন্ন,
একাকিত্বে চিত্তপটে হতে শিখেছি অভিন্ন।
আভিরুপ্য মাধুর্যময়ীর স্পর্শনুভূতির মোহে
মিথ্যা আবাহনে
নিজেকে নিরালোকে ভাসিয়েছিলাম।
এখন চন্দ্রিমা রাতে জেগে থাকতে শিখেছি,
নিসর্গের প্রেমে পড়তে শিখেছি।
নীলাকাশ অবলোকন করে,
আদ্যিকালের অঙ্গগ্লানি ভুলে যেতে শিখেছি
আর নিজেকে চিৎকার করে ,
বলতে শিখেছি ভালো আছি!


মন্তব্য