কলমে:-নাজিম উদ্দিন।
তাং:-২৪/০৪/২০২৪খ্রিষ্টাব্দ।
*************************
গ্রীষ্মকালে শান্তি পেতে
গ্রামে চলে যাও,
প্রকৃতির কাছ থেকে
স্বস্তি তুমি পাও।
প্রকৃতির অকৃপণ
বাতাস গ্রহণ করো
লাগবে না বিদ্যুৎ বিল
এসি ব্যবহার ছাড়ো।
কোটি কোটি পাখা আছে
গাছগাছালি ভরে,
পাখা দিয়ে বাতাস করে
অক্সিজেন ও ছাড়ে।
সেই গ্রাম ভুলে গিয়ে
দশ তলাতে থাকো,
এসি কেন ফ্যান কেন
শান্তি পাবে নাকো।
——————————-


মন্তব্য