১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সংরক্ষিত আসনে মনোনয়ন চান পটুয়াখালীর লড়াকু নেত্রী আফরোজা সীমা সাজেকে বালুঘাটে পারিবারিক সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে দিয়ে দানকার্য করলেন লক্ষী কুমার চাকমা জেনারেটর আছে, তেল নেই—তীব্র গরমে নাজেহাল হাসপাতালের রোগীরা হযরত শাহ ছুফি একরামুল হক শাহ্ রজায়ী (রহঃ)-বার্ষিক ফাতেহার প্রস্তুতি সভা জ্বালানি সংকটে চট্টগ্রামে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়ছে লোডশেডিং ও নাগরিক ভোগান্তি রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ জরিমানা ২ লাখ ভোরে ইউএনও’র অভিযান সাতকানিয়ায় মাটি কাটার ৩ সরঞ্জাম বিকল
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

আওয়ামী লীগের পৌষ মাস বিএনপির সর্বনাশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি>>>

ঠাকুরগাঁও-২ আসনকে আওয়ামী লীগের দূর্গ বলা হয়, ঠিক তেমনি ঠাকুরগাঁও-২ আসনের বর্তমান সাংসদ আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম কে বলা হয় ভোটের জাদুকর। ১৯৯৬ সাল থেকে এ আসন নিয়ে তেমন একটা ভাবতে হয়নি বর্তমান ক্ষমতা শীল দলটিকে। এর অন্যতম কারণ আঃলীগের প্রার্থী আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি এলাকায় ভোট জাদুকর হিসেবে ক্ষ্যতি রয়েছে তার।সাত সাতবারের এই আসনের এমপি তিনি। আলহাজ্ব মোঃ দবিরুল ইসলামের কারণেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বেশ জ্বলন্ত প্রদীপের মত জ্বলছে আওয়ামী লীগের প্রদীপ।বালিয়াডাঙ্গী, হরিপুর এবং রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ও কাশিপুর ইউনিয়ন নিয়ে গঠিত ঠাকুরগাঁও-২ আসন। এই আসনে প্রার্থী নিয়ে আওয়ামী লীগ যতটা চিন্তামুক্ত, ঠিক ততটাই শঙ্কা বিএনপিতেও।
এ যেনো আওয়ামী লীগের পৌষ মাস বিএনপির সর্বনাশ। নির্বাচনে যাওয়া নিয়ে এখনো দ্বিধায় আছে এই দলটি।তাই বিএনপি এই আসনে এখনো বেশ অগোছালো। তাদের নিজেদের দলেই রয়েছে কোন্দল । ইউনিয়ন থেকে উপজেলায় রয়েছে একই কমিটি দুটি করে। দুই যুগেরও বেশি প্রায় তিন যুগ ধরে আসনটি তাদের হাতে নেই।স্থানীয় অনেকে মনে করছেন, এবার হয়তো এই আসনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে নতুন কোনো চমক আসবে। এ বিষয়ে উপজেলা আওয়ামী সহযোগী সংগঠনের(ছাত্রলীগ,সেচ্ছাসেবকলীগ, তাতীলীগ, জাতীয় শ্রমিক লীগ, যুব মহিলা লীগ, মৎস্যজীবী লীগ,কৃষক লীগ,বাস্তহারা লীগ) এর সভাপতি/ সম্পাদকদের সাথে কথা বলে জানা যায়, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজনের নাম। এর কারণ হিসেবে বিভিন্ন নেতা কর্মীর মুখে শোনা যায়, বর্তমান সরকারি ও ব্যক্তিগত উন্নয়ন মূলক সকল কাজ বর্তমান সাংসদের হয়ে তারই পূত্র মাজহারুল ইসলাম সুজন দেখ-ভাল করছেন। প্রতিদিনই বিভিন্ন এলাকায় জনগণের দ্বারে দ্বারে গিয়ে কথা বলছেন তরুণ এই নেতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে করছেন উঠান বৈঠক।আগামী নির্বাচনে এই আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশীরা হলেন- ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান সাংসদ আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা সাংসদ পূত্র অধ্যক্ষ মোঃ মাজহারুল ইসলাম সুজন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায়, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আলম টুলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী। এদিকে বিএনপি থেকে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আলম,সিনিয়র সহ-সভাপতি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব)এর মহাসচিব ডাক্তার মোঃ আব্দুস সালাম, বিএনপির সাধারণ সম্পাদক ড. টি এম মাহবুবর রহমান ও সাবেক এমপি দলীয় কেন্দ্রীয় কমিটির সদস্য জেড মর্তুজা চৌধুরী তুলা।কাজী ফহিম উদ্দীন। এ ছাড়া জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলা কমিটির আমির মাওলানা আবদুল হাকিম এবং জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নূরুন নাহার বেগম নিজ নিজ দলীয় মনোনয়নপ্রত্যাশী। এই সংসদীয় নির্বাচনী এলাকায় বিভিন্ন জরিপে ও তৃণমূলের বিভিন্ন নেতা কর্মী এবং সাধারণ জনগণের সাথে কথা বলে জানা যায় যে, ক্ষমতাশীল দলের তরুণ নেতা অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন আওয়ামী লীগের পোষ মাস বিএনপির সর্বনাশ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page