১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত নগরকান্দা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ শোভাযাত্রা অনুষ্ঠিত জাউয়াবাজারে বুকী নদী পরিদর্শন: দখল-দূষণ রোধে কঠোর অবস্থান জাতীয় নদী রক্ষা কমিশনের তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান চাটখলে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন মুলাদীতে আঃ ছত্তার খানের আয়োজনে বৈশাখী প্রীতিভোজ অনুষ্ঠিত সাতকানিয়ায় সিআর পরোয়ানাভুক্ত এক আসামি গ্রেফতার দশমিনায় ট্রাক থামিয়ে মাছ ডাকাতি: প্রধান আসামিসহ ২ জন গ্রেফতার। আজ সন্ধ্যায় কুড়িগ্রাম মাতাবেন সংগীত শিল্পী বাউল সাগর
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে মালদ্বীপে বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন মালদ্বীপ >>> বাংলাদেশ হাইকমিশন ও মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে গত ১ মার্চ ২০২৬, রবিবার রাত ৯টা ১৫ মিনিটে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন এবং মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটি-এর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে এমএনইউ বিজনেস স্কুল অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য প্যানেল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশি প্রবাসীসহ মালদ্বীপের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি ভাষা, সংস্কৃতি ও পারস্পরিক বোঝাপড়ার এক অনন্য মিলনমেলায় পরিণত হয়। এ ধরনের যৌথ উদ্যোগ বাংলাদেশ ও মালদ্বীপ-এর জনগণের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচন করে দ্বিপাক্ষিক বন্ধুত্বকে আরও সুদৃঢ় করেছে। এ বছরের প্রতিপাদ্য “বহুভাষিক শিক্ষায় যুবসমাজের ভূমিকা”-এর আলোকে মাতৃভাষা সংরক্ষণ ও ভাষাগত-সাংস্কৃতিক বৈচিত্র্য প্রচারের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম এবং এমএনইউ-এর কলা অনুষদের ডিন স্বাগত বক্তব্য দেন।মূল প্রবন্ধে হাইকমিশনার ড. নজমুল ইসলাম ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলফা ইব্রাহিম, সহ-সভাপতি, ধিভেহি বাহুগে একাডেমি। তিনি বলেন, ভাষা একটি জাতির ঐতিহ্য, ইতিহাস ও জ্ঞানচর্চার ধারক; ভাষা রক্ষা মানেই ভবিষ্যৎ প্রজন্মের পরিচয় সংরক্ষণ। ভাষাগত বৈচিত্র্য মানবসভ্যতার এক অমূল্য সম্পদ বলেও তিনি উল্লেখ করেন।“মাতৃভাষা সংরক্ষণে যুবসমাজের ভূমিকা” শীর্ষক প্যানেল আলোচনায় এমএনইউ-এর জ্যেষ্ঠ প্রভাষক আইধা হাম্মাদ সঞ্চালকের দায়িত্ব পালন করেন। আলোচক হিসেবে অংশ নেন এমএনইউ-এর জ্যেষ্ঠ প্রভাষক ড. আমিনাথ জাহির ও আনোয়ার ইব্রাহিম এবং বাংলাদেশের দন্তচিকিৎসক ড. সাদিয়া হক। বক্তারা মাতৃভাষা সংরক্ষণ, ভাষাগত মর্যাদা রক্ষা এবং আন্তঃসাংস্কৃতিক সংলাপ জোরদারের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনের শ্রম কাউন্সিলর মোঃ সোহেল পারভেজ মালদ্বীপ বি এন পির-সভাপতি ব্যবসায়ী মোঃ খলিলুর রহমান সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি মোঃ আলমগীর সিকদার। অনুষ্ঠানে বাংলা ও ধিভেহি ভাষায় সাহিত্য আবৃত্তি, বাংলা কবিতা পাঠ এবং ঐতিহ্যবাহী ধিভেহি রাইভারু পরিবেশনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।বিশেষ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি হাসান শাকির মোহামেদ, সভাপতি, ধিভেহি বাহুগে একাডেমি, যিনি মাতৃভাষা, সাংস্কৃতিক ঐতিহ্য ও বহুভাষিক শিক্ষার প্রসারে উভয় প্রতিষ্ঠানের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।এই যৌথ উদ্যোগ মাতৃভাষা সংরক্ষণ, সাংস্কৃতিক ঐতিহ্য লালন, বহুভাষিক শিক্ষা এবং আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া জোরদারে উভয় প্রতিষ্ঠানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মকে মাতৃভাষা সংরক্ষণে অনুপ্রাণিত করবে এবং বাংলাদেশ-মালদ্বীপ বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও গভীর করবে বলে আশাবাদী অনুষ্ঠানের আয়োজকরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page