৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত বর্তমান বিদ্যুৎ সংকট আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার কারনে সৃষ্টি হয়েছে —ব্যারিস্টার খোকন এমপি টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল ফরিদপুরের সেনা সদস্য তিতাসের তুমি আমাকে ভালোবেসে ক্ষমা করে দিও মহেশখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস( সিজন ২) শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত চকরিয়ায় হোটেল-রেস্টুরেন্টে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম মনিটরিং রামুতে মাতৃপুষ্টি সহায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জামালপুরে নারিকেল গাছে উঠে বিপাকে চোর, উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস মা-শিশুর স্বাস্থ্য সুরক্ষায় নাগেশ্বরীতে ১৪০ স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার’ নির্বাচিত হলেন এসআই জহির আমিন
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

হজযাত্রীদের পাসপোর্ট জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়া মূলহোতা সাতকানিয়ায় গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক >>> পবিত্র ওমরা হজ্জ পালনের প্রলোভন দেখিয়ে পাসপোর্ট জিম্মি করে লক্ষ্য লক্ষ্য টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা সাজাপ্রাপ্ত আসামী মোহাম্মদ জাহেদুল ইসলাম’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

বুধবার (১৩ আগস্ট) র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন কাঞ্চনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত,মোহাম্মদ জাহেদুল ইসলাম (৩৮),চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার উত্তর কাঞ্চনা এলাকার -তাজুল ইসলামের পুত্র।

আজকে র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। জনৈক মোহাম্মদ জাহেদুল ইসলাম একটি ভূয়া এজেন্সির মাধ্যমে চট্টগ্রাম মহানগরীসহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে কম খরচে পবিত্র ওমরা হজ্জ পালনের প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে নগদ টাকা ও পাসর্পোট নিয়ে যায়। পরবর্তীতে হজ্জ যাত্রীগন তার সাথে যোগাযোগ করলে প্রতারক যাত্রীদের পবিত্র ওমরা হজ্জ পালনে প্রেরণ করতে কালক্ষেপন শুরু করে এবং আত্মগোপনে চলে যায়। পরর্বতীতে ভুক্তভোগীরা উক্ত প্রতারকের সন্ধ্যান চেয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে বিষয়টি র‌্যাব-৭, চট্টগ্রামের দুষ্টিগোচর হয় এবং একজন ভুক্তভোগী উক্ত প্রতারকের নামে চট্টগ্রাম আদালতে একটি মামলা দায়ের করেন মর্মে র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে।

এরই প্রেক্ষিতে র‌্যাব-৭, চট্টগ্রাম বিশেষ গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার সিআর মামলায় সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী প্রতারক মোহাম্মদ জাহেদুল ইসলাম চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন কাঞ্চনা এলাকায় অভিযান পরিচালান করে আসামী মোহাম্মদ জাহেদুল ইসলাম (৩৮) আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে, উপরোক্ত প্রতারনার কথা নিজ মুখে অকপটে স্বীকার এবং বিভিন্ন ব্যক্তির নিকট থেকে প্রতারনা করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে মর্মে স্বীকার করে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জাহেদুল ইসলাম বলেন,জাহেদুল ইসলাম নামের কোন আসামি থানায় এখনো আসেনি আসলে বিস্তারিত জানানো হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত
বর্তমান বিদ্যুৎ সংকট আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার কারনে সৃষ্টি হয়েছে —ব্যারিস্টার খোকন এমপি
টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল ফরিদপুরের সেনা সদস্য তিতাসের
তুমি আমাকে ভালোবেসে ক্ষমা করে দিও
মহেশখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস( সিজন ২) শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
চকরিয়ায় হোটেল-রেস্টুরেন্টে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম মনিটরিং
রামুতে মাতৃপুষ্টি সহায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
জামালপুরে নারিকেল গাছে উঠে বিপাকে চোর, উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস

You cannot copy content of this page