৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
ধর্মীয় মূল্যবোধই পারে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে: শাহজাহান চৌধুরী লোহাগাড়ায় মাটি কাটতে বাধা দেওয়ায় জামায়াত কর্মীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি নোয়াখালীতে গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দেবিদ্বারে মৎস্যজীবীদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান নগরকান্দায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, ৩২ জন আটক জলাবদ্ধতা কমাতে চট্টগ্রামে ১৭ স্লুইস গেট প্রস্তুত, বাকি ৪টির কাজ চলছে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ মোটরসাইকেলের শোভাযাত্রা অপরাধ দমনে সরকারের জিরো টলারেন্স নীতি : মন্ত্রী মীর হেলাল যুদ্ধ উত্তেজনার মাঝেও জ্বালানিবাহী ৮ জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায়
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থী এড. নুরুল ইসলামের মনোনয়ন বঞ্চিত দেওয়ান জয়নুল জাকেরীনের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ
  • সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থী এড. নুরুল ইসলামের মনোনয়ন বঞ্চিত দেওয়ান জয়নুল জাকেরীনের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সুনামগঞ্জ প্রতিনিধি >>> সারাদেশের মতো সুনামগঞ্জ জেলার ৫টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও সমর্থকদের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচনী আমেজ বিরাজ করছে। বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন আসনে ধানের শীষ প্রতিক পেতে একাধিক প্রার্থী সভা সমাবেশ এবং মিছিল মিটিং অব্যাহত রাখলে ও কেন্দ্রের নির্দেশে সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে ধানের শীষের ও জামায়াতে ইসলামিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষনার পর জোড়ালো হচ্ছে প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারনা।আজ শনিববার সকালে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল জেলা বিএনপি,উপজেলা ও সহযোগি সংগনের নেতৃবৃন্দদের সাথে ধানের শীষের মনোনয়ন বঞ্চিত হাছন রাজার উত্তরসূরী দেওয়ান জয়নুল জাকেরীনের বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নির্বাচনে দেওয়ান জয়নুল জাকেরীনের সার্বিক সহযোগি চান নুরুল।এ সময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট শেরেনুর আলী,এ্যাডভোকেট মাসুক আলম,আ ত ম মিসবাহ,আবুল কালাম আজাদ,ফুল মিয়া চেয়ারম্যান,জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সুহেল আহমদ,পৌর বিএনপির আহবায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ,সদস্য সচিব মূর্শেদ আলম,সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ লিলু,সদস্য সচিব আব্দুর রহিম,যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান দিলু,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তফাজ্জুল হোসেন ,মমিনুল হক কালারচাঁন,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেন,সদস্য সচিব জাহাঙ্গীর আলম,সোহেল মিয়া,শাহাজাহান মিয়া,আজিজুর রহমান সৌরভসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা ছিলেন।এ ব্যাপারে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল গণমাধ্যমকর্মীদের জানান,বাংলদেশ জাতীয়তাবাদি দল বিএনপি হচ্ছে স্বাধীনতার স্বপক্ষের একটি বৃহত্তম রাজনৈতিক দল। এই দলের জাতীয় নির্বাচন কিংবা স্থানীয় যেকোন নির্বাচন বলেন প্রতিটি নির্বাচনে প্রতিটি সিটে একাধিক প্রার্থী থাকাটা স্বাভাবিক। তবে শেষ পর্যন্ত দল যাকে মনোনয়ন দিবে জিয়ার আদর্শের আমরা যারা সৈনিকরা রয়েছি তাতে মনোনীত প্রার্থী আর মনোনয়ন বঞ্চিত যাই বলিনা কেন আমরা সকলেই দল ও দেশের স্বার্থে এক এবং অভিন্ন। তিনি আশাবাদ ব্যক্ত করে আরো বলেন সুনামগঞ্জ জেলা বিএনপিতে দেওয়ান জয়নুল জাকেরীন আমাদের একজন অভিভাবক। তিনি দলের স্বার্থে এবং কেন্দ্রের নির্দেশ যথাযথভাবে অনুশীলন করে আগামীতে আমরা সবাই একে অপরের ভাই হিসেবে আমি নুরুল ইসলাম নয় বিএনপির আর্দশে বিশ্বাসী সবাই ধানের শীষকে ভালবেসে প্রচার প্রচারনায় সম্মিলিতভাবে অংশগ্রহন করে বিএনপির ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করতে সহযোগিতার হাত প্রসারিত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page