১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আজ টিভিতে খেলার সূচি: ১০ আগস্ট ২০২৬ ইরানের সঙ্গে আংশিক দর-কষাকষি চলছে, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পারমাণবিক নিরাপত্তা ও বিকিরণ প্রতিরোধে কাতার-সৌদি আরবের ঐতিহাসিক সমঝোতা স্মারক সাতকানিয়ায় দুই বীর মুক্তিযোদ্ধার প্রয়াণ রাষ্টীয় মর্যাদায় শেষ বিদায় মাতারবাড়ীকে ঘিরে সমন্বিত জ্বালানি ও বন্দর অবকাঠামো উন্নয়নের নির্দেশ জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর পুঠিয়ায় ১০ গ্রাম হেরোইনসহ,এক যুবক গ্রেফতার পুঠিয়ায় রাস্তা পার হতে গিয়ে পিকআপের ধাক্কায়এক বৃদ্ধের মৃত্যু ফ্যামিলি কার্ড, মাতারবাড়ী বন্দর ও শিল্পায়নে ঘুরে দাঁড়াবে দেশ- প্রধানমন্ত্রী গ্যারেজ মালিকের অভিযোগ: ইচ্ছাকৃতভাবে ফাইনাল হেরেছে আর্জেন্টিনা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ: ভোটের তারিখ ২০ আগস্ট
আন্তর্জাতিক:
ইরানের সঙ্গে আংশিক দর-কষাকষি চলছে, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পারমাণবিক নিরাপত্তা ও বিকিরণ প্রতিরোধে কাতার-সৌদি আরবের ঐতিহাসিক সমঝোতা স্মারক বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে শত শত শ্রমিক আটক, পুলিশের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ সৌদি আরবে হুথিদের হামলার তীব্র নিন্দা জানাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কিউবায় সরকার পরিবর্তনের ছক কষছে যুক্তরাষ্ট্র: নতুন নেতা খুঁজছে ট্রাম্প প্রশাসন ড্যানিউব নদীর পানি কমে যাওয়ায় বেরিয়ে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসাবশেষ চুক্তি করার এখনই উপযুক্ত সময়: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হতে পারে মিসর: তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর ইঙ্গিত হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তির পথে ইরান, তবে শর্ত পূরণ না হলে খুলছে না পথ ইরানের শর্ত পূরণ করলেই খুলবে হরমুজ প্রণালি, জানাল আইআরজিসি
     
             

সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: গত ২৪ ঘন্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,বাড়ছে সবগুলো নদ-নদীর পানি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি >>> সুনামগঞ্জ জেলাজুড়ে গত ৭ই জুলাই রাত থেকে শুরু হওয়া টানা মুষলধারে বৃষ্টিপাতে নদ-নদীর পানি অনেকটা বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার প্রধান প্রধান নদীর পানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলে মাঝারি ধরনের বন্যা পরিস্থিতির আশঙ্কায় উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মাঝে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃক বৃহস্পতিবার সকাল ৯ টার সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলার সবকটি পয়েন্টেই পানি বিপদসীমার দিকে ধাবিত হচ্ছে। তবে সুনামগঞ্জের সাথে তাহিরপুর ও বিশ্বম্ভরপুরের একমাত্র সংযোগ সড়কের শক্তিয়ারখলা পয়েন্টে একশত ২০মিটার রাস্তায় পানি উঠে যাওয়ায় যান চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো পয়েন্টেই পানি বিপদসীমা অতিক্রম না করলে ও দিরাই উপজেলার মারকুলি পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবোর ) তথ্য অনুযায়ী জানা যায়, গত ২৪ ঘন্টায় জেলায় সর্বোচ্চ ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত। এদিকে সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসমিার ৬০ সেন্টিমিটার নীচে দিয়ে প্রবাহিত হলেও গত ২৪ ঘন্টায় ৫১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।অপরদিকে জেলার ছাতক উপজেলা সদরের পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ৫৩ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হলেও গত ২৪ ঘন্টায় ৪৪ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।এদিকে জেলার তাহিরপুর উপজেলার লাউড়েরগড় এলাকাতে ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং ও বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা এলাকায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে গত ২৪ ঘন্টায় ঐ সব এলাকাতে ১১৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেলে ও এখনো বিপদসীমার ৩৫ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।গত দুদিন ধরে অবিরাম বৃষ্টিপাত অব্যাহত থাকায় শহরের নিচু রাস্তাঘাটে কিছুটা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং স্থানীয় ভারী বৃষ্টিপাত এভাবে বজায় থাকলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে জেলার কোনো কোনো পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এ ব্যাপারে পাউবো নির্বাহী প্রকৌশলী (টু) এমদাদুল হক জানান,গত ২৪ ঘন্টা জেলায় সর্বোচ্চ ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এ বছরের মধ্যে সর্বোচ্চ। তবে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। নদী তীরবর্তী ও হাওরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রাথমিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়ায় দুই বীর মুক্তিযোদ্ধার প্রয়াণ রাষ্টীয় মর্যাদায় শেষ বিদায়
মাতারবাড়ীকে ঘিরে সমন্বিত জ্বালানি ও বন্দর অবকাঠামো উন্নয়নের নির্দেশ জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর
পুঠিয়ায় ১০ গ্রাম হেরোইনসহ,এক যুবক গ্রেফতার
পুঠিয়ায় রাস্তা পার হতে গিয়ে পিকআপের ধাক্কায়এক বৃদ্ধের মৃত্যু
ফ্যামিলি কার্ড, মাতারবাড়ী বন্দর ও শিল্পায়নে ঘুরে দাঁড়াবে দেশ- প্রধানমন্ত্রী
চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি
নেতৃত্বের সংকট, গ্রুপিং নিরসনে আজ প্রধানমন্ত্রীর মুখোমুখি চট্টগ্রাম বিএনপির তৃণমূল নেতারা
সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

You cannot copy content of this page