২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পতেঙ্গায় প্রতিমা বিসর্জন কর্মে ধর্মের শিক্ষা প্রতিফলনের আহ্বান- ডিসি জাহিদ সাতকানিয়ায় ৫১০ লিটার চোলাই মদসহ একটি ডাম্পার ট্রাক জব্দ সুনামগঞ্জে প্রতিমা বির্সজনের মাধ্যমে ছয়দিনব্যাপী শারদীয় দূর্গাপূজার সমাপ্তি ফরিদপুরে গোপালনগর বড়াল নদীতে আনন্দ-উৎসবে প্রতিমা বিসর্জন পটিয়ায় চালককে অচেতন করে কর্ভাটভ্যান সহ ১৫টন চিনি লুট- সন্দেহের তীর চালকের দিকে। মোহনপুর মডেল মসজিদে ইমাম নিয়োগ নিয়ে বিতর্ক, ইউএনওর কাছে অভিযোগ জামালপুরে ডিবির অভিযানে দুই কথিত তান্ত্রিক কবিরাজ আটক চাটখিলে মুক্তিযোদ্ধা সংসদের অ্যাডহক কমিটি গঠন: মাইন উদ্দিন আহ্বায়ক, খোরশেদ সদস্য সচিব দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলার ঘটনায় দুজন গ্রেপ্তার রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন আদুবুড়ি এলাকা থেকে ১০৩ টি তাঁজা ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী।
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

সুনামগঞ্জে প্রতিমা বির্সজনের মাধ্যমে ছয়দিনব্যাপী শারদীয় দূর্গাপূজার সমাপ্তি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে প্রতিমা বির্সজনের মধ্যে দিয়ে হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাূজার আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় সুনামগঞ্জ শহরের সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়(বালুর)মাঠে প্রতিমা বির্সজনের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।এ সময় উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার এবি এম জাকির হোসেন,সদর সার্কেল চাতক চাকমা,সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) রতন শেখ,ওসি তদন্ত মোহাম্মদ আরিফ উল্ল্যাহ,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. গৌরাঙ্গ পদ দাস,সাধারন সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পী,সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু দাস,সহ সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী,রিংকু চৌধুরী,দপ্তর সম্পাদক বিপ্লব কান্তি দাস,বলাই এষ,বিধান দাস ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতা কৃষ্ণ তালুকদার সবুজ সহ আরো অনেকেই।উল্লেখ্য গত ১৬ই অক্টোবর মহা ষষ্ঠীপূজার মধ্যে দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এই ছয়দিনব্যাপী শারদীয় দূর্গোৎসবে জেলা শহরসহ ১২টি উপজেলায় মোট ৪৪৪টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হয়। পুরো জেলাজুড়ে আইন শৃংখলা বাহিনীর তরফ থেকে নিশ্চিত নিরাপত্তা বেস্টনী তৈরী করা হয়েছিল এবং ভক্তরা নির্বিঘ্নে প্রতিটি পূজামন্ডপে পরিবার পরিজন নিয়ে এসে মায়ের চরণে পুষ্পাঞ্জলী অর্পণ করেছেন। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে পুরো জেলায় প্রতিমা বির্সজনের মধ্যে দিয়ে সম্প্রীতির এই জেলা সুনামগঞ্জের মানুষ আবারো দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে জানান,জেলা পূজা উদযাপন রিষদের নেতৃবৃন্দ,আইন শৃংখলা বাহিনীর সদস্যসহ সর্বস্তরের জনসাধারন।মা দূর্গা এবছর কৈলাশ তার স্বামীর গৃহ থেকে ধরাদামে ঘটে ঘোড়ায় চড়ে তার ভক্তদের মাঝে এসেছিলেন অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির আগমন ঘটিয়ে তিনি এই ছয়দিন তার ভক্তদের মাঝে ছিলেন আজ প্রতিমা বির্সজনের মাধ্যমে তার ভক্তদের কাদিঁয়ে নৌকায় চড়ে তিনি তার স্বামীর গৃহে কৈলাশে ফিরে গেছেন বলে জানান পূজা কমিটির নেতৃবৃন্দরা। 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page