১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ জরিমানা ২ লাখ ভোরে ইউএনও’র অভিযান সাতকানিয়ায় মাটি কাটার ৩ সরঞ্জাম বিকল পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা চসিকের ‘স্বাধীনতা পদক’ পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, ‘সাহিত্য সম্মাননা’ পাচ্ছেন ৫ জন চট্টগ্রামে বিদ্যুতের লোড শেডিং-এ নাগরিক জিবনে ছন্দোপতন পাঠাগার হোক নেতৃত্ব বিকাশের কেন্দ্র- শাহজাহান চৌধুরী সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চট্টগ্রামে এসএমই উন্নয়নে আধুনিক মার্কেটিং কৌশল নিয়ে বিসিকের সেমিনার
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

সুনামগঞ্জের নদী পথে অতিরিক্ত টোল আদায়ের নামে চাঁদাবাজী ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি >>> সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীতে বালু-পাথর পরিবহনকারী নৌকা থেকে অতিরিক্ত টোল আদায়ের নামে চাঁদাবাজী, হয়রানী ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে নৌ-শ্রমিক মালিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা কার্গো-ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন ও জামালগঞ্জ স্টিলবডি নৌ পরিবহন মালিক সমিতির আয়োজনে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের আবুয়া নদীর পাড়ে ঘণ্টাব্যাপি এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা কার্গো-ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান হাবিব,যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম, ফতেপুর ইউনিয়ন শাখার সভাপতি আতাউর রহমান, শ্রমিক নেতা নুর আহমদ, সাইফুল ইসলাম, সুহেল মিয়া,জামালগঞ্জ একতা স্ট্রীলবডি নৌ-পরিবহন মালিক সমবায় সমিতির প্রতিনিধি মোঃ সুমন মিয়া,মোঃ মতিউর রহমান ও ফুল মিয়া প্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন, নদী পথে পরিবহনকৃত প্রতি ফুট বালি-পাথরে যেখানে ২৫ পয়সা করে টোল আদায় করার কথা থাকলেও বিভিন্ন নদীর ইজারাদাররা প্রতি ফুটে ১ টাকা ৫০ পয়সা করে আদায় করছে। নির্ধারিত টোল আদায় কেন্দ্রের মাধ্যমে রয়েলিটি ও টোল আদায়ের নিয়ম থাকলেও চাঁদাবাজ সন্ত্রাসীরা চালকদের জিম্মি করে ভাসমান অবস্থায় নদীতে টোল আদায় করে যাচ্ছে। যারা অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানান তাদেরকে মারধর করা হচ্ছে বলে অভিযোগ শ্রমিক নেতা ও মালিকদের। এছাড়াও রশিদ না দিয়ে চাঁদা আদায় করা হয় বলেও অভিযোগ মানববন্ধনে আসা শ্রমিক ও মালিক নেতাদের । বক্তারা অবিলম্বে নদীপথে টোল আদায়ের নামে চাঁদাবাজি,সন্ত্রাস,শ্রমিক হয়রানী ও নির্যাতন বন্ধের দাবি জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page