৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের এরালিয়া গ্রামে রাতের আঁধারে  এক বৃদ্ধার উপর হামলা ৫০ হাজার টাকা ছিনতাই নবীনগরে প্রশাসনের অভিযানের কয়েক ঘণ্টার ব্যবধানেই আবারও ড্রেজার চালু, ক্ষুব্ধ এলাকাবাসী দেওয়ানগঞ্জে পুলিশের অভিযানে ৩৮ হাজার টাকার নকল সিগারেট জব্দ, আটক সামিউল রাজশাহীতে শিশুকে ধ’র্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, জ্যোতির মৃত্যু পেকুয়ায় ৯ মণ্ডপে দুর্গাপূজা, প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় গভীর রাতে গরু চুরি,নিঃস্ব পরিবারের আহাজারি। সিগারেট। তুমি আসবে ফিরে ফুলে ফুলে সুগন্ধি ছড়িয়ে। সাতকানিয়ায় জামায়াতকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তের দাবি
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

সুনামগঞ্জের এরালিয়া গ্রামে রাতের আঁধারে  এক বৃদ্ধার উপর হামলা ৫০ হাজার টাকা ছিনতাই

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

‎সুনামগঞ্জ সদর উপজেলার এরালিয়া গ্রামে পূর্ববিরোধের জেরে রাতের আঁধারে এক বৃদ্ধার উপর দাঁড়ালো অস্ত্র দা লাঠিসোটা নিয়ে পাশের বাড়ির লোকজন হামলা চালিয়ে এক বৃদ্ধা কুপিয়ে হাতে থাকা ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনার খবর পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৮টা সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের এরালিয়া গ্রামে।স্হানীয় ও আহতের স্বজনরা জানান, সারাদিন কাজে থেকে এসে ৬০ বছরের বৃদ্ধা তাজুল ইসলাম পাশের গ্রামে ছোয়াপুর গ্রামে আব্দুল হাকিমের বাড়িতে হাওলাতি পাওনা ৫০হাজার টাকা দিতে টাকা নিয়ে যাওয়ার পথে পাশের বাড়ি সাইফুলের বাড়ির সামনে আসা মাত্রই হামলাকারী এরালিয়া গ্রামের বশির মিয়ার ছেলে সাইফুল ইসলাম,সাফিকুল,সাইফুলের স্ত্রী জরিনা বেগম ও তাদপর মা মিনারা বেগম মিলে পিছন থেকে তাজুল ইসলামের উপর দাঁড়ালো অস্ত্র দা দিয়ে মাথায়,নাকে কোপ মারে রক্তাক্ত করে এবং শরীরের বিভিন্নস্হানে লাঠি দিয়ে প্রচন্ড আঘাত করে। অধিক রক্তখননে তিনি তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় হামলাকারীরা বৃদ্ধার কোমড়ে থাকা ৫০হাজার টাকা ছিনিয়ে নেয় বলে জানান আহতদের স্বজনর।একটু পরে গুরুতর আহত তাজুল ইসলামের চিৎকার শুনে তার পরিবারের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।তবে আহতের স্বজনরা জানান তাজুল ইসলামকে হত্যার পূর্বপরিকল্পনা নিয়েই মাথায় ও নাকে দা দিয়ে কোপ দিয়ে রক্তাক্ত করে এবং শরীরের বিভিন্ন অংশে মারপিট করে বনের ঝোপের মধ্যে নিয়ে যায় এবং হত্যার চেষ্টা করে হামলাকারীরা ।আহত অবস্থায় স্থানীরা তাজুল ইসলামকে উদ্ধার করে রাতেই তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাজুল ইসলামের অবস্থা আশংকা জনক হওয়ায় চিকিৎসার জন্য ভর্তি করেন। তাজুল ইসলাম বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।জানা যায় হামলাকারীরা একই গ্রামের বাসিন্দা।এ বিষয়ে তাজুল ইসলামের পরিবারের সাথে আলাপ করে জানা যায় ৫০ হাজার টাকার জন্যই তার উপর হামলা করা হয়। এবং হত্যার চেষ্টা করে হামলাকারীরা।এ ব্যাপারে হামলাকারী সাইফুল ইসলামের ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ না করায় তার মতামত জানা সম্ভব হয়নি।এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত মোঃ আরিফ উল্ল্যাহ জানান কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়। 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page