১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা: অভিযুক্ত গ্রেফতার, বিক্ষুব্ধ জনতার সঙ্গে সংঘর্ষে ১৮ পুলিশ আহত, ওসি ক্লোজড দিনের চারটি ম্যাচই ড্র, বিশ্বকাপের ইতিহাসে বিরল ঘটনা কক্সবাজারে ময়লার স্তূপে মিলল বন্দুক-ধারালো অস্ত্র চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের চন্দনাইশ থানা বার্ষিক পরিদর্শন ইতালিতে সিলেট সমিতি মনছা ব্রিয়েনছার নতুন কমিটির শপথ। পীরগঞ্জে ব্র্যাক (সেলপ) কর্মসূচীর পক্ষ থেকে কিশোরীদের হাঁস-মুরগী বিষয়ক আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, অংশ নিল ক্ষুদে ভক্তরাও চট্টগ্রামে মেট্রোরেল-মনোরেল বিতর্ক: কোনোটিই এখন বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা সম্পত্তি বিক্রি ঠেকাতে চট্টগ্রামে বাবাকে হত্যা, দুই বছর পর গ্রেপ্তার ঘাতক ছেলে ও তার সহযোগী
আন্তর্জাতিক:
কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।।
     
             

সাতকানিয়ায় ১৪৫ ধারা উপেক্ষা করে জমি দখল, প্রতিবাদে সংবাদ সম্মেলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ >>> চট্টগ্রামের সাতকানিয়ায় আদালতের নিষেধাজ্ঞা ও ১৪৫ ধারা উপেক্ষা করে জোরপূর্বক জায়গা দখল এবং ভুক্তভোগীদের তুলে নিয়ে মারধর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।বুধবার (৭ মে) সকালে উপজেলার একটি কনফারেন্স হলে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ মাইনুদ্দিন হাসান বলেন,সাতকানিয়া পৌরসভার ভোয়ালিয়া পাড়া এলাকায় ভুক্তভোগীদের ক্রয়কৃত ও দালিলিক জায়গায় নিয়ে জেলা ম্যাজিস্ট্রেট (দক্ষিণ) আদালতে একটি মামলা (মিস মামলা নং- ২৩৪/২৬) বিচারাধীন রয়েছে। উক্ত জায়গায় আদালত কর্তৃক ১৪৫ ধারা জারি থাকলেও স্থানীয় প্রভাবশালী চক্র তা তোয়াক্কা করছে না।অভিযুক্তরা হলেন-ওই এলাকার মৃত ইসহাকের পুত্র র‍্যাব কর্মকর্তা পরিচয়ধারী মোহাম্মদ রফিক এবং আব্দুল মতলবের পুত্র স্থানীয় রাজনৈতিক ক্যাডার হিসেবে পরিচিত ইকবাল বাবুল ওরফে ডাইরি বাবুল।সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, বিবাদীরা প্রথমে অর্থের প্রলোভন দেখিয়ে জমি দখলের চেষ্টা করে। তাতে ব্যর্থ হয়ে তারা গত ৯ এপ্রিল ২০২৬ তারিখে মামলার বাদী নজরুল ইসলাম সোহেল মিয়াজীকে সাতকানিয়া থেকে তুলে নিয়ে চট্টগ্রাম শহরে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে জাতীয় পরিচয়পত্র ও সাদা ফরমে স্বাক্ষর নিয়ে মামলা প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করা হয়।এই ঘটনার পর ভুক্তভোগী সোহেল মিয়াজী সাতকানিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে বিবাদীদের হুমকির মুখে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তাদের নিজ বাড়িতে যেতে বাধা প্রদান করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার বলেন:আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালতের স্থিতাবস্থা বজায় থাকা সত্ত্বেও যেভাবে জোরপূর্বক জমি দখল এবং আমাদের ওপর নির্যাতন চালানো হচ্ছে, তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য ছাড়াও এলাকার শান্তিপ্রিয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা অবিলম্বে ভূমিদস্যু চক্রের হাত থেকে জমি উদ্ধার এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা: অভিযুক্ত গ্রেফতার, বিক্ষুব্ধ জনতার সঙ্গে সংঘর্ষে ১৮ পুলিশ আহত, ওসি ক্লোজড
দিনের চারটি ম্যাচই ড্র, বিশ্বকাপের ইতিহাসে বিরল ঘটনা
কক্সবাজারে ময়লার স্তূপে মিলল বন্দুক-ধারালো অস্ত্র
চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের চন্দনাইশ থানা বার্ষিক পরিদর্শন
ইতালিতে সিলেট সমিতি মনছা ব্রিয়েনছার নতুন কমিটির শপথ।
পীরগঞ্জে ব্র্যাক (সেলপ) কর্মসূচীর পক্ষ থেকে কিশোরীদের হাঁস-মুরগী বিষয়ক আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত।
নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, অংশ নিল ক্ষুদে ভক্তরাও

You cannot copy content of this page