সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি >>> চট্টগ্রামের সাতকানিয়ায় সাম্প্রতিককালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল’র (বিএনপি) চেয়ারম্যান ও মাননীয় প্রধান মন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান চেয়ারম্যান। মঙ্গলবার (১৪ জুলাই) নিজ বাস ভবনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রতিনিধিদের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন।এসময় তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সৃষ্ট প্রাকৃতিক দূর্যোগে সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালি সহ দক্ষিণ চট্টগ্রামের বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্থ হয়েছে। এসব অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি হওয়ার পাশাপাশি অনেকের ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। এই দূর্যোগে আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করছি।তিনি আরো বলেন, বন্যায় প্রাথমিক দিক দিয়ে পানির কারনে আমরা সরাসরি ক্ষতিগ্রস্থ মানুষদের কাছে পৌঁছাতে পারিনি। তখন আমাদের নেতাকর্মীদের মাধ্যমে তাদের কাছে বিভিন্নভাবে সহায়তা পাঠিয়েছি। বন্যায় গত এক সপ্তাহ ধরে অন্তত দশ হাজার পরিবারের জন্য আমি উপহার সামগ্রী পাঠিয়েছি। ইনশাআল্লাহ এই সহায়তা চলমান থাকবে। আমরা জনগণের জন্য রাজনীতি করি। সুতরাং জনগণের বিপদে পাশে থাকা একজন রাজনৈতিক নেতার নৈতিক দায়িত্ব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।এসময় ত্রাণ কার্যক্রমে বিভিন্ন ইউনিয়ন প্রতিনিধি ও বিএনপি এবং অংগসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


মন্তব্য