১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হাত-পা বিচ্ছিন্ন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃনজরুল ইসলাম ,সাতকানিয়া,প্রতিনিধি>>> চট্টগ্রাম কক্সবাজার রেললাইনে সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক কেরানীহাট উত্তর রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।জানা যায়,চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টগ্রাম-কক্সবাজার স্পেশাল-৯ ট্রেনের নিচে শুক্রবার সকাল আনুমানিক ৯ টার সময় কাটা পড়ে ওই যুবক।এতে যুবকের শরীর থেকে দু’হাত ও দুই পা বিচ্ছিন্ন হয়ে রেললাইনের দু’পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে।দেহ থেকে মাথা আলাদা হয়ে যায়।স্থানীয়’রা- জানান নিহত যুবক রেললাইনের পাশে চলমান কাজের শ্রমিক হতে পারে।নিহত যুবকের তথ্য কিন্তু অন্য শ্রমিকদের কাছে জানতে চাইলে ওরা চুপ ছিল, ঘটনাস্থলের পাশে একটি ঢালাইয়ের কাজ চলছে।সম্ভবত ঢালাইয়ের ফাঁকে লোকটি রেললাইনে বসে ছিল অন্য মনস্ক হয়ে।এ সময় অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়েন।ঘটনার খবর পেয়ে প্রথমে সাতকানিয়া থানার একটি টিম আসে পরে রেলওয়ে থানা পুলিশ ট্রেনে কাটা পড়া যুবকের লাশ উদ্ধার করে।প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রতন কুমার দাশ বলেন, কেরানিহাটের উত্তরে রেললাইনে কক্সবাজারগামী স্পেশাল-৯ নামের একটি ট্রেনে যুবক কাটা পড়ার খবর শুনেছি।চট্টগ্রাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর খান বলেন,শুক্রবার সকালে রেললাইনে কাটা পড়া অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page