৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় জামায়াতকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তের দাবি টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান: ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার জমির রেকর্ড সংশোধনে ২০ লাখ টাকার ঘুষ! দুদকের জালে রাঙ্গাবালীর বিতর্কিত ভূমি কর্মকর্তা সোবাহান চাটখিলে শিক্ষার্থীদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানার ছাতা বিতরণ জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করা হবে: এমপি শাহজাহান চৌধুরী এওচিয়া ইউনিয়ন বিএনপির সভা: চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাফেজ আহমদ সমর্থন বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

সাতকানিয়ায় জামায়াতকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তের দাবি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম।। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামীম আরা বেগম স্বপ্নার পরিদর্শনকালে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত হাতাহাতির ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন ও সেক্রেটারি তারেক হোসাইন। একই সঙ্গে পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন তারা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো জামায়াতে এক যৌথ বিবৃতিত
এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শামীম আরা বেগম স্বপ্নাক স্বাগত জানাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত ছিলেন। সে সময় সেখানে একটি অনাকাঙ্ক্ষিত হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

নেতৃদ্বয় স্পষ্ট করে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের ওই ঘটনায় জামায়াতে ইসলামী বা এর অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মী দূরতমভাবেও জড়িত নন। কোনো ধরনের বাস্তবতা যাচাই না করে দলটির বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বদা আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থানে বিশ্বাসী। সংঘাত, সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি দলটির রাজনৈতিক আদর্শের সঙ্গে সম্পূর্ণ পরিপন্থী। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জামায়াত-বিএনপি সংঘর্ষ’ শিরোনামে ঘটনাটিকে রাজনৈতিক সংঘাতে রূপ দেওয়ার যে অপচেষ্টা চলছে, তা অসত্য ও অনভিপ্রেত।

রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের উদ্দেশ্যে একটি মহল ইচ্ছাকৃতভাবে গুজব ছড়াচ্ছে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, প্রকৃত সত্য উদ্ঘাটনে রাজনৈতিক পূর্বধারণার ঊর্ধ্বে থেকে নিরপেক্ষ তদন্ত পরিচালনা করা জরুরি।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তারা বলেন, ঘটনার প্রকৃত কারণ, এর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ব্যক্তি এবং নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করে জাতির সামনে সত্য তুলে ধরতে হবে। পাশাপাশি, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া কোনো দল বা ব্যক্তিকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান জামায়াত নেতারা।

সাতকানিয়ার শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করার যেকোনো ষড়যন্ত্র এলাকার সচেতন জনগণ সম্মিলিতভাবে প্রতিহত করবে বলে বিবৃতিতে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page