২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গলাচিপায় বেশি দামে তেল বিক্রি: দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা। চসিক নির্বাচনে শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী ঘোষনা করল জামায়াত সাতকানিয়ায় পরীক্ষার্থীদের পাশে বিএনপি নেতা মো. রাশেদ উদ্দিন সাতকানিয়া ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস র‌্যাবের জালে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত পটিয়ায় জমির বিরোধ নিয়ে চাচাতো ভাইের হাতে জেঠা তো ভাই খুন। সাতকানিয়ায় বন গবেষণা কেন্দ্রের হাহাকার অর্ধেকের বেশি জমিই দখলে দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

সাতকানিয়ায় ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামি যুবলীগ নেতা সাইফুল গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ নজরুল ইসলাম সাতকানিয়া প্রতিনিধি (চট্টগ্রাম) >>> চট্টগ্রামের সাতকানিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি যুবলীগ নেতা মো. সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার এড়াতে সাইফুল চট্টগ্রাম নগরীতে আত্মগোপনে ছিল।সোমবার (২৭ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন রিয়াজউদ্দিন বাজার থেকে তাকে গ্রেফতার করে পরে তাকে সাতকানিয়া থানায় সোপর্দ করা হয়।গ্রেফতারকৃত সাইফুল ইসলাম সাতকানিয়ার আমিলাইশ ইউনিয়নের দক্ষিণ হিলমিলি এলাকার আমিন শরীফ এর ছেলে।এদিকে, সাইফুল ইসলামের গ্রেফতারের খবরের খুশিতে মিষ্টি বিতরণ করেছে আমিলাইশ ইউনিয়নের দক্ষিণ হিলমিলি এলাকার সাধারণ মানুষ। তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এবং আল্লাহতালার শুকরিয়া আদায়ের পাশাপাশি পুলিশ প্রশাসনকে ধন‌্যবাদ জানান তারা।কবির হোসেন নামে একজন জানান, সাইফুলের অত‌্যাচারে অতিষ্ঠ ছিল এলাকাবাসি। আওয়ামী লীগের নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে সে এলাকায় চাঁদাবাজি, লুটপাট, মাদক কারবারসহ নানা অপরাধে লিপ্ত ছিল। তার দলবলের ভয়ে মানুষ মুখ খুলতে সাহস করেনি।সাইফুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে এলাকাবাসি জানান, সে প্রায় সময় অস্ত্র নিয়ে চলাফেরা করতো। পুলিশ যদি তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে, তাহলে তার গ্রুপের অস্ত্রের সন্ধান মিলবে বলে তাদের বিশ্বাস।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, সাইফুল ইসলাম ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি। আজ (মঙ্গলবার) সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page