৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রেস ক্লাবের সমস্যা সাংবাদিকদেরই ঐক্যবদ্ধভাবে সমাধান করতে হবে: চট্টগ্রামে তথ্যমন্ত্রী চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল চট্টগ্রাম সম্প্রীতি ও নিরাপত্তার উজ্জ্বল দৃষ্টান্ত : মেয়র ডা. শাহাদাত চট্টগ্রামে ৫ হাজার ইয়াবা উদ্ধার, দুই মাদককারবারি গ্রেপ্তার চট্টগ্রামে ১,৬৭৩ বর্জ্য সংগ্রাহক পেল ইউনিলিভারের সুরক্ষা সামগ্রী পার্বত্য রাজনীতিতে নতুন মেরুকরণ: জেলা পরিষদ পুনর্গঠন ঘিরে বাড়ছে গুঞ্জন দক্ষিণ চট্টগ্রামে উন্নয়নের মহাবিপ্লব: ৪ লেনে উন্নীত হচ্ছে আনোয়ারা-চকরিয়া মহাসড়ক খুলনা থেকে জাতীয় রাজনীতিতে সংরক্ষিত নারী আসনে আলোচনায় রোক্সার রহমান প্রথম লেগের দাপটেই ফাইনালে অ্যাটলেটিকো মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ: অপারেশন রোয়ারিং লায়ন’ ও পঞ্চম দিনের সর্বশেষ পরিস্থিতি
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • সখিপুরে ভুয়া পশু চিকিৎসককে ৪ মাসের কারাদণ্ড!
  • সখিপুরে ভুয়া পশু চিকিৎসককে ৪ মাসের কারাদণ্ড!

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি >>> টাঙ্গাইলের সখিপুরে মো: ওয়াজ উদ্দিন(৬৫) নামের এক ভুয়া পশু চিকিৎসককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৭মে) বিকেলে উপজেলার রতনপুর কাশেম বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সখিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।দন্ডিত ওয়াজ উদ্দিন ওই এলাকার মরহুম আব্দুল জব্বার চেলা মিয়ার ছেলে।আদালত সূত্রে জানা যায়, দণ্ডিত ওয়াজ উদ্দিন দীর্ঘদিন যাবত রতনপুর কাশেম বাজার এলাকায় পশু চিকিৎসা করে আসছেন। গত ৫ মে যাদবপুর ইউনিয়নের আলাল উদ্দিন নামের এক খামারির গাভীর প্রসব করা বকনা বাছুরকে ভুল চিকিৎসা করান গ্রাম্য পশু চিকিৎসক ওয়াজ উদ্দিন।যার কারনে তাকে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন ২০১৯ এর ৩৭ ধারায় অভিযুক্ত করে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো: সাইদুর রহমান। তিনি জানান, ভুয়া চিকিৎসকদের দৌরাত্ম থামাতে খামারীদের স্বার্থে উপজেলা প্রশাসনের সহায়তায় ভবিষ্যতেও এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। তিনি খামারীদের এ বিষয়ে আরো সচেতন হওয়ার আহবান জানান।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page