নিজস্ব প্রতিবেদক।।শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘ, চট্টগ্রামের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।গত শুক্রবার ২ অক্টোবর চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানাধীন ঐতিহ্যবাহী ফিরিঙ্গী বাজারের শিববাড়ী লেইনে অবস্থিত শ্রী শ্রী শ্মশানেশ্বর শিব বিগ্রহ মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।
গতকাল সভা উপলক্ষে দুপুরে রাজভোগ নিবেদন, ভোগ আরতি, নামসংকীর্তন ও মহাপ্রসাদ আস্বাদনের আয়োজন করা হয়। রাজভোগ নিবেদন করেন বৃন্দাবন দাস বাবাজী। এ সময় মধুর নামসংকীর্তন পরিবেশন করেন মাস্টার সুজন দেবনাথ ও তাঁর দল। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিমূলক পরিবেশে অনুষ্ঠানে উপস্থিত ভক্তরা নামসংকীর্তনে অংশ নেন।
শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সভাপতি রনজিত কান্তি দেবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুনীল কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তব্যে সভাপতি রনজিত কান্তি দেব বলেন, “কলিযুগের জীবের মুক্তির জন্য গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে এসেছেন ১৬ নাম, ৩২ অক্ষরের হরিনাম সংকীর্তন। সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আমার উদাত্ত আহ্বান, কৃষ্ণের প্রতি অনুরাগী হয়ে হরিনাম সংকীর্তন শ্রবণ, কীর্তন ও ভক্তিভরে তাতে মনোনিবেশ করতে পারলে জীবনকে সুন্দরভাবে সাজানো সম্ভব।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক ওয়াশিংটন দে বলেন, “কলিযুগে মুক্তির একমাত্র মহামন্ত্র হলো তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন।” তিনি ধর্মীয় অনুশীলন, ভক্তি ও হরিনাম সংকীর্তনের মাধ্যমে মানুষের আত্মিক উন্নতি সাধনের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সংগঠনের উপদেষ্টা সুধীর রঞ্জন দত্ত, অজিত কুমার দে (মাস্টার) ও বিজয় ভূষণ দাশ; সিনিয়র সহসভাপতি মিহির কান্তি সেন; সহসভাপতি সাধন নাথ ও আশীষ চৌধুরী (পিন্টু); সহসাধারণ সম্পাদক অজিত দে ও সুবন মিত্র; সহসাংগঠনিক সম্পাদক গৌতম মজুমদার; অর্থ সম্পাদক শিবু কান্তি দেব; প্রচার ও প্রকাশনা সম্পাদক অসিত আইচ; আইনবিষয়ক সম্পাদক নিহার চৌধুরী; ধর্মবিষয়ক সম্পাদক বাবুল চক্রবর্তী; সমাজকল্যাণ সম্পাদক দুলাল দাশ; উন্নয়নবিষয়ক সম্পাদক খোকন চন্দ্র রুদ্র; মহিলা সম্পাদিকা শিপ্রা দেব এবং সহমহিলা সম্পাদিকা পূজা তালুকদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ধর্মীয় মূল্যবোধ চর্চা, হরিনাম সংকীর্তনের প্রচার-প্রসার এবং সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। ভক্তিমূলক আয়োজনের মধ্য দিয়ে সভার কার্যক্রম সম্পন্ন হয়।





মন্তব্য