১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ ফরিদপুরে নববধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পরিবার পলাতক শিবপুরে ছোঁয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতকানিয়ায় এনসিপির দোয়া ও ইফতার মাহফিল চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩, ইয়াবা জব্দ পৌনে দুই লাখ খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দেবিদ্বার সুজাত আলী কলেজে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মালদ্বীপের একটি আইল্যান্ডে সিলেন্ডার বিস্ফোরণে নিহত ৫, গুরুতর আহত ২। সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে মেয়র প্রার্থী আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> দেশজুড়ে
  • শিবির নেতাদের‘ধর শালারে’ পোস্ট’র নেপথ্যে কী ?
  • শিবির নেতাদের‘ধর শালারে’ পোস্ট’র নেপথ্যে কী ?

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একযোগে ‘ধর শালারে’ লিখে পোস্ট করছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। হঠাৎ করে একই সময়ে দেওয়া এসব পোস্ট নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও আলোচনা।

    মঙ্গলবার (৩ জানুয়ারী) সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটের দিকে একযোগে ‘ধর শালারে’ ক্যাপশন দিয়ে ফেসবুকে পোস্ট দিতে শুরু করেন শিবিরের নেতাকর্মীরা। কয়েক মিনিটের মধ্যেই এসব পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নানা জল্পনা-কল্পনার জন্ম দেয়।

    কারও মতে, এসব পোস্টে কাউকে ‘ধরার’ ইঙ্গিত দেওয়া হয়েছে। আবার কেউ কেউ বিষয়টিকে নিছক কৌতুক বা হাস্যরস হিসেবেও দেখছেন। তবে শিবির নেতাদের ধারাবাহিক ও সমন্বিতভাবে একই বার্তা পোস্ট করায় বিষয়টি নিছক কাকতালীয় নয় বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

    এ বিষয়ে পোস্ট দেওয়া একাধিক শিবির নেতার সঙ্গে কথা বলেছে ঢাকা ডায়েরি। নাম প্রকাশে অনিচ্ছুক এসব নেতারা জানান, আজ রাতেই সংগঠনটির পক্ষ থেকে বড় কোনো ঘোষণা আসতে পারে। তারা ইঙ্গিত দিয়েছেন, এটি একটি পরিকল্পিত বার্তা এবং এর মাধ্যমে গুরুত্বপূর্ণ কোনো বিষয় সামনে আনা হবে।

    একাধিক সূত্র জানিয়েছে, শিবির রাষ্ট্রীয় পর্যায়ের কোনো প্রভাবশালী কর্মকর্তা বা ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ বা ‘মুখোশ উন্মোচনমূলক’ তথ্য প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। তবে ঠিক কাকে বা কী বিষয়ে ‘ধরার’ কথা বলা হচ্ছে, সে বিষয়ে এখনো সুস্পষ্ট করে কিছু জানানো হয়নি।

    হঠাৎ করে এমন সমন্বিত অনলাইন তৎপরতা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, আসন্ন ঘোষণাটি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।

    এ বিষয়ে সংগঠনটির কেন্দ্রীয় পর্যায় থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

    মন্তব্য

    আরও পড়ুন

    চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ
    ফরিদপুরে নববধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পরিবার পলাতক
    শিবপুরে ছোঁয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু
    রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতকানিয়ায় এনসিপির দোয়া ও ইফতার মাহফিল
    চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩, ইয়াবা জব্দ পৌনে দুই লাখ
    খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দেবিদ্বার সুজাত আলী কলেজে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    You cannot copy content of this page