২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটে ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় গ্রেফতার ও কারাগারে প্রেরণ সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য আটক- চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন চট্টগ্রামের ডিসি চট্টগ্রাম নগরীর খাল-ছড়ার দখল না ছাড়লে আইনানুগ ব্যবস্থা : চসিক মেয়র সখিপুরের তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক পৃথক অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ গ্রেপ্তার-৩ জন।
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

লোহাগাড়ায় চিকিৎসকের বদলে অদক্ষ হাতে প্রসব নবজাতকের মৃত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। লোহাগাড়া চট্টগ্রামের লোহাগাড়ায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের অবহেলা ও অদক্ষতায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নস্থ ‘লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতাল’-এর নতুন ভবনে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে।মৃত নবজাতকের মা মাইমুনা বেগম (৪৫) উপজেলার চুনতী ইউনিয়নের সোলতান মৌলানা পাড়ার আহমেদ মঈন উদ্দিনের স্ত্রী।পরিবারের সদস্যরা জানান, গর্ভাবস্থার শুরু থেকেই মাইমুনা বেগম ডা. তাহমিনা আক্তার তুরিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার রাতে প্রসব বেদনা শুরু হলে তাকে ওই চিকিৎসকের পরামর্শে সাউন্ড হেলথ হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনদের অভিযোগ, ডেলিভারির সময় ডা. তুরিনের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি হাসপাতালে আসেননি।মাইমুনা বেগমের দেবর আরফাতুল ইসলাম অভিযোগ করে বলেন,হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতা ও চিকিৎসকের চরম অবহেলায় আমাদের নবজাতকটি মারা গেছে। ডা. তুরিন আসার কথা দিলেও শেষ পর্যন্ত আসেননি। তার বদলে হাসপাতাল কর্তৃপক্ষ এমন একজনকে দিয়ে ডেলিভারি করিয়েছে, যার পরিচয় আমরা জানি না। তিনি চিকিৎসক নাকি নার্স, তাও গোপন রাখা হচ্ছে।হাসপাতাল সূত্র জানায়, সারারাত প্রসব যন্ত্রণার পর শুক্রবার সকালে মাইমুনা বেগম একটি মৃত সন্তান প্রসব করেন। ভুক্তভোগী পরিবারের দাবি, অদক্ষ লোক দিয়ে ডেলিভারি করানোর কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।অভিযোগের বিষয়ে লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে মোবাইল মোবাইলে কথা রাজি হননি।ঘটনাটি জানাজানি হওয়ার পর উপজেলা স্বাস্থ্য বিভাগে তোলপাড় শুরু হয়েছে। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন,একটি নবজাতকের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হবে এবং চিকিৎসায় গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page