১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

লালনাগে দোকান চুরির ঘটনায় মালামাল সহ গ্রেফতার ২

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

অনলাইন ডেস্ক >>> রাজধানীর লালবাগ এলাকায় ১ টি মোবাইল ফোনের দোকানে তালা ভেঙে চুরির ঘটনায় চোরাই মোবাইল, নগদ টাকা ও তালা ভাঙার সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—আমিনুল ফকির (৩৩) ও মিরাজ (৩৭)। উভয়ের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি থানার নতুন আন্ডারচর এলাকায়।

লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার)–এর দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার (লালবাগ জোন) জুয়েল চাকমা ও অফিসার ইনচার্জ মো. মোস্তাফা কামাল খানের তত্ত্বাবধানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, মো. আব্দুর রহিম (৩৩) নামের এক ব্যক্তি ১৪ মে লালবাগ থানায় একটি মামলা দায়ের করেন। তিনি জানান, ২৬ এপ্রিল রাত আনুমানিক ৩টা ৫০ মিনিট থেকে ৪টা ৩৫ মিনিটের মধ্যে লালবাগ থানাধীন শেখ সাহেব বাজার এলাকার ‘মদিনা ইলেকট্রনিক্স অ্যান্ড মোবাইল বাজার’ নামের তার দোকানে চুরির ঘটনা ঘটে।

ঘটনার দিন সকালে দোকানের কর্মচারী মো. সাকিব দোকানে এসে তালা ভাঙা দেখতে পান এবং দোকানমালিককে ফোনে বিষয়টি জানান। মালিক দ্রুত ঘটনাস্থলে এসে দেখতে পান, দোকানের শাটারের তালা ভাঙা এবং ক্যাশবক্স খোলা। দোকানে রক্ষিত নগদ অর্থ এবং বিক্রির জন্য সংরক্ষিত বাটন ও স্মার্ট মোবাইল সেটগুলো চুরি হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, রাতের অন্ধকারে অজ্ঞাতপরিচয় চোরেরা তালা ভেঙে দোকানে প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়।

মামলা রুজুর (মামলা নম্বর-১২, তারিখ: ১৪/০৫/২০২৫; ধারা: ৪৫৭/৩৮০ দণ্ডবিধি) পর পুলিশ চোর শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করে। অভিযানের ধারাবাহিকতায় ১৪ মে সকাল ৯টা ৪০ মিনিটে মাদারীপুর জেলার কালকিনি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়।

আসামিদের কাছ থেকে ৯টি চোরাই মোবাইল ফোন, ৯,০০০ টাকা নগদ এবং তালা কাটার যন্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং বাকি চোরাই মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

সূত্র  সকালের সময়

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page