৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে শামা ওবায়েদ চাটখিলে মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ২ মাসের মধ্যে তৃণমূল কমিটি গঠনের নির্দেশ চাটখিলে কৃষি প্রনোদনা কর্মসূচীর উদ্বোধন, প্রনোদনা পাচ্ছেন ৩ হাজার ১৭ জন কৃষক চাটখিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত দুর্নীতির বিচার দাবি করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফ্রি ট্রেড জোন, কার্গো হাব ও নতুন বন্দর পরিকল্পনায় বদলে যাবে চট্টগ্রাম : আমির খসরু খোকন গাজীর সমর্থনে চট্টগ্রামে অবস্থানরত ভেলুমিয়াবাসীর মতবিনিময় সভা চট্টগ্রামে রডবোঝাই ট্রাক বিলে পড়ে ৩ শ্রমিক রডচাপায় আহত “দুদক একটি অকার্যকর ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান”—ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন কিশোরগঞ্জে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত:বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন সহস্রাধিক মানুষ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার ফারুকের কান্ড।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি >>> কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারী ওষুধ পাচারের সময় স্টোরকিপার ফারুক আহমেদ (৪৫) কে হাতেনাতে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রায় ৪০ হাজার পিস মেট্রোনিডাজল ট্যাবলেট ও ১৮টি ওজন মাপার মেশিন উদ্ধার করা হয়।সোমবার (১০ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মাস্টার কলোনি এলাকায় আবু মোতালেবের বাড়িতে অবস্থিত পাঠাও কুরিয়ার সার্ভিস অফিসে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক আহমেদ প্রায় এক বছর ধরে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্টোরকিপার হিসেবে কর্মরত আছেন।অভিযোগ রয়েছে, দায়িত্ব পালনকালে তিনি মাঝে মধ্যেই সরকারি ওষুধ পাচার করতেন। সোমবার তিনি একটি ভ্যানে করে সরকারি ওষুধগুলো ঢাকার বাবুবাজার এলাকায় আব্দুল মান্নান নামে এক ব্যক্তির কাছে পাঠানোর উদ্দেশ্যে পাঠাও কুরিয়ার সার্ভিস অফিসে নিয়ে যান।এ সময় গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানার পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে ওষুধসহ আটক করে।পাঠাও কুরিয়ার সার্ভিসের কর্মী মেহেদী হাসান জানান, ফারুক আহমেদ তিনটি কার্টন তাদের কাছে এনে ঢাকায় পাঠানোর কথা বলেন।ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন, সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) রাশেল কবীর এবং রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওছার আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি স্বাস্থ্য কমপ্লেক্সের ওষুধ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন জানান, সরকারি ওষুধ পাচারের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) রাশেল কবীর জানান, এ ঘটনায় ফারুক আহমেদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page