২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা মাদক মামলার আসামিদের জন্য জঙ্গল সলিমপুরে আলাদা কারাগার হবে, প্রতিমন্ত্রী মীর হেলাল জামালপুরে স্ত্রীর মরদেহ তালাবদ্ধ ফ্ল্যাটে,ঘাতক স্বামী পলাতক। পুলিশ হেফাজতে নির্যাতন ও ঘুষ দাবি: সাতকানিয়ার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা সাতকানিয়ায় গৃহহীন সেই নিঃসন্তান দম্পতির পাশে দাঁড়ালেন ইউএনও নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি চট্টগ্রামে ব্র্যান্ডেড চার খাদ্য প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকা জরিমানা ইঞ্জিন সংকটে চট্টগ্রাম স্টেশনে ট্রেনের সিডিউল বিপর্যয় নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক:
নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ ট্রাম্প একজন বোকা, পুরো বিশ্ব তা বুঝে গেছে: ইরানের নিরাপত্তাপ্রধান বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতারের আমিরের অভিনন্দন ইরানের সাথে উত্তেজনার আবহে আরব সাগরে মার্কিন রণতরীতে রাতের মহড়া জোরদার ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক
     
             

রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সাইফুল ইসলাম,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি >>> নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার স্থানীয় শিক্ষিত যুবকদের নিজ এলাকার শিল্প-প্রতিষ্ঠানগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থান ও ব্যবসায়িক সুযোগ নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রোববার (১ মার্চ) বিকালে উপজেলার ভুলতা এলাকার রয়েলমুন রেস্টুরেন্ট এ মিলনায়তনে রূপগঞ্জ গ্র্যাজুয়েট এসোসিয়েশন (RGA) এই সম্মেলনের আয়োজন করে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, রূপগঞ্জ দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল হওয়া সত্ত্বেও এখানকার উচ্চশিক্ষিত তরুণরা চরম বেকারত্বের শিকার। এলাকার শতশত কলকারখানায় বাইরের জেলা থেকে লোক নিয়োগ দেওয়া হলেও রূপগঞ্জের ভূমিপুত্ররা যোগ্য হওয়া সত্ত্বেও সুযোগ পাচ্ছেন না।সংবাদ সম্মেলনে এসোসিয়েশনের পক্ষ থেকে প্রধান দাবি উত্থাপন করা হয়ঃ- রূপগঞ্জের প্রতিটি শিল্প-প্রতিষ্ঠানে পদভেদে যোগ্যতাসম্পন্ন স্থানীয় গ্র্যাজুয়েটদের নিয়োগ নিশ্চিত করতে হবে।শিল্প-প্রতিষ্ঠানের কাঁচামাল সরবরাহ, ট্রান্সপোর্ট ও অন্যান্য সাব-কন্ট্রাক্ট ব্যবসায় বহিরাগতদের বদলে স্থানীয় শিক্ষিত উদ্যোক্তাদের সুযোগ দিতে হবে।এলাকার শিক্ষিত বেকারদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে শিল্প মালিকদের সাথে সমন্বয় করা।আয়োজক সংগঠনের প্রতিনিধিরা বলেন,আমরা শিল্পায়নের বিরোধী নই, কিন্তু আমাদের ভিটেমাটির ওপর গড়ে ওঠা কারখানায় যদি আমাদের সন্তানদেরই কর্মসংস্থান না হয়, তবে সেই উন্নয়ন অর্থহীন। আমরা চাই স্থানীয় শিল্প মালিকরা আমাদের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করবেন।সংবাদ সম্মেলন থেকে ঘোষণা করা হয় যে, এই দাবি আদায়ে আগামীতে নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের সাংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্থানীয় শিল্প মালিক সমিতির কাছে স্মারকলিপি প্রদান করা হবে। দাবি মানা না হলে শান্তিপূর্ণ মানববন্ধনসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন গ্র্যাজুয়েটরা।এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশনের সভাপতি ইউসুফ চৌধুরী, ভুলতা ইউনিয়নের কোঅর্ডিনেটর কাজী অমিত হাসান, মুড়াপাড়া ইউনিয়নের কোঅর্ডিনেটর মোঃআবু কাওছার মিঠু,গোলাকান্দাইল ইউনিয়নের কোঅর্ডিনেটর রিদয় হাসান,কায়েতপাড়া ইউনিয়নের কোঅর্ডিনেটর ব্যরিস্টার মিলন প্রান্ত ও আবুবকর সিদ্দিক,রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম,রূপগঞ্জ সদর ইউনিয়নের কোঅর্ডিনেটর গুলজার হোসেন, রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশনের যুগ্ম সাধারন সম্পাদক এম কে মাসুম, ইমরান, অন্তর, রিদিন প্রমুখ।বিকাল ৫টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে মনোরম পরিবেশে ইফতারের পাশাপাশি এলাকার বিভিন্ন পর্যায়ের বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী, সদ্য স্নাতক সম্পন্ন করা যুবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সবাই এ মহতি উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার।
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
মাদক মামলার আসামিদের জন্য জঙ্গল সলিমপুরে আলাদা কারাগার হবে, প্রতিমন্ত্রী মীর হেলাল
জামালপুরে স্ত্রীর মরদেহ তালাবদ্ধ ফ্ল্যাটে,ঘাতক স্বামী পলাতক।
পুলিশ হেফাজতে নির্যাতন ও ঘুষ দাবি: সাতকানিয়ার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা
সাতকানিয়ায় গৃহহীন সেই নিঃসন্তান দম্পতির পাশে দাঁড়ালেন ইউএনও
চট্টগ্রামে ব্র্যান্ডেড চার খাদ্য প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকা জরিমানা
ইঞ্জিন সংকটে চট্টগ্রাম স্টেশনে ট্রেনের সিডিউল বিপর্যয়

You cannot copy content of this page