১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শাহজালাল বিমানবন্দরে ১১ বছর ধরে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রিতে জটিলতা কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু নায়ক ফারুকের জন্মদিনে স্মরণ: ববিতা ও কবরীর সঙ্গে তার জনপ্রিয় সিনেমার গানগুলো দিল্লি প্রিমিয়ার লিগে মর্মান্তিক দুর্ঘটনা: বলের আঘাতে আইসিইউতে আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ ১১ দলের ঢাকা-চট্টগ্রামে লংমার্চ সফল করতে জামায়াত চট্টগ্রাম অঞ্চলের প্রস্তুতি বৈঠক রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ -এর দাফন সম্পন্ন সুনামগঞ্জ সদর উপজেলায় আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা পিএসসি চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেমের পদত্যাগ: নেপথ্যের কারণ ও নানা আলোচনা বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা: বাদ ওয়েদারাল্ড, ফিরলেন রেনস ফৌজদারি মামলায় অভিযোগে জড়িত ব্যক্তি জনপ্রতিনিধিদের তালিকায় শীর্ষে পশ্চিমবঙ্গ
আন্তর্জাতিক:
কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা ট্রাম্পের ইরান নীতির সমালোচনা করে অভিশংসনের ডাক দিয়ে বিপাকে মার্কিন বিমানসেনা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝুঁকিপূর্ণ আকাশপথ: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিমান চলাচলে চরম নিরাপত্তাহীনতা হরমুজ প্রণালিতে সামরিক অভিযানের হুমকি ইরানের, মার্কিন অবরোধ ভাঙার হুঁশিয়ারি যুদ্ধের প্রস্তুতি ও সামরিক নেতৃত্বে বড় রদবদল আনলেন ইরানের নতুন নেতা মোজতবা খামেনি
     
             

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরম বিতরণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রাজশাহী প্রতিনিধি 

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে এরই মধ্যে তফসীল ঘোষণা করা হয়েছে।আগামী ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনী তফসীল ঘোষণার পর থেকে সরগরম হয়ে উঠেছে রাজশাহী মহানগরীসহ জেলা। কে হবেন সভাপতি, আর কে হবেন সম্পাদক, সেই সাথে অন্যান্য পদে কারা আসতে পারে এবার, এমনই জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে ভোটারসহ সাধারণ মানুষের মাঝে। তবে নতুন কমিটিতে যারাই আসুক তাঁরা সকলে উৎসব মূখর পরিবেশে করছেন নির্বাচন। এরই ধারাবাহিকতায় আজ মনোনয়ন ফরম বিতরণ করা হয়। ৫ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০ টা থেকে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ করা হয়। মনোনয়ন ফরম দুপুর দুটা পর্যন্ত বিতরণ করা হয়েছে। নির্বাচন পরিচালক কমিটির দায়িত্বপ্রাপ্ত সচিব মীর তোফায়েল হোসেন ছন্দের নিকট থেকে প্রার্থীরা মনোনয়ন ফরম উত্তোলন করেন। এদিন বিভিন্ন পদে ১৪ জন মনোনয়ন ফরম উত্তোলন করেন। মনোনয়ন ফরম বিতরণের শেষ সময় ৮ সেপ্টেম্বর। মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় ৯ সেপ্টেম্বর সকাল ১০ টা হতে বেলা ২ টা পযর্ন্ত।
এদিন সভাপতি পদে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন তিনজন। জাতীয় দৈনিক মুক্ত খবর পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান লিয়াকত হোসেন, দৈনিক সকালের সময় পত্রিকার ব্যুরো প্রধান শাহিনুর রহমান সোনা, আনন্দ টিভির রাজশাহী প্রতিনিধি শামসুল ইসলাম। সহ-সভাপতি পদে মনোনয়ন উত্তোলন করেন আজকের বসুন্ধরা পত্রিকার স্টাফ রিপোর্টার আনসার তালুকদার স্বাধীন। সাধারণ সম্পাদক পদে মনোনয়ন উত্তোলন করেন জাতীয় দৈনিক গণকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার রেজাউল করিম। এছাড়াও সহ- সাধারণ সম্পাদক পদে মনোনয়ন উত্তোলন করেন স্বদেশ প্রতিদিন পত্রিকার ব্যুরো প্রধান আল আমিন হোসেন ও দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার মোস্তাফিজুর রহমান জীবন। সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন উত্তোলন করেন ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার রাজশাহী প্রতিনিধি শাহীন সাগর। অপরদিকে দপ্তর সম্পাদক- পদে মনোনয়ন উত্তোলন করেন দৈনিক আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি নিহাল খান ও কোষাধ্যক্ষ পদে আজকের দর্পন পত্রিকার ব্যুরো প্রধান ওদুদুজ্জামান সুবাস। অন্যান্য পদের মধ্যে নির্বাহী সদস্য পদে দৈনিক প্রথম কথার শফিকুল ইসলাম ইমন, সকালের সময় পত্রিকার ফটো সাংবাদিক আক্তার হোসেন হিরা মনোনয়ন ফরম উত্তোলন করেন।উল্লেখ্য, নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বরেণ্য শিক্ষাবিদ রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সহকারি নির্বাচন কমিশনার পদে রয়েছেন এটিএন বাংলার সিনিয়র স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন ছোটন ও এডভোকেট জ্যোতিউল ইসলাম শাফী। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন দৈনিক রাজশাহীর আলো’র সম্পাদক-প্রকাশক আজিবর রহমান। সহকারি প্রিজাইডিং অফিসার হিসেবে থাকবেন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শ্যাম দত্ত, রাজশাহী মহানগর যুবলীগের দপ্তর সম্পাদক চৌধুরী মাহমুদ হাসান খান ইতু ও মাইটিভি রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অন্তু।নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, রাজশাহী মহানগর জাসদ সভাপতি আবদুল্লাহ আল মাসুদ শিবলী, রাজশাহী মহানগর সিপিবি সাধারণ সম্পাদক অজিত কুমার মন্ডল, রাজশাহী মহানগর যুবলীগ সভাপতি রমজান আলী এবং চ্যানেল আই সিনিয়র স্টাফ রিপোর্টার আবু সালে মোহাম্মদ ফাত্তাহ প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page