২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় মেয়ে ডা. ফাইজা পটিয়ায় নাস্তা কম হওয়ায় শ্বাশুড় বাড়ির নির্যাতনে ৩মাসের অন্ত:সত্বা গৃহবধূর মৃত্যু। সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তেজিত জনতার বাসে আগুন ও ফায়ার সার্ভিস আটকে বিক্ষোভ পটিয়ায় মিনিট্রাকের ধাক্কায় পথচারী নিহত। পটিয়ায় লুট হওয়া চিনি লামা হতে উদ্ধার। পুঠিয়ায় ৫ মাস থেকে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান চট্টগ্রামে অংকুর বৃত্তি পরীক্ষায় ১৫ শহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহন খাগড়াছড়ি পানছড়িতে অটোরিকশা-মাহিন্দ্রার সংঘর্ষে এক শিশু নিহত, বিজিবি সদস্যসহ আহত ৩ চার মাসের মধ্যে সাতকানিয়ায় মিনি স্টেডিয়াম: এমপি শাহজাহান চৌধুরী ফরিদপুরে বৃদ্ধের বসতঘর ভাঙচুর ও ৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

রাজশাহীর বিখ্যাত মিষ্টির কারখানায় দুর্বৃত্তদের হামলা, লুটপাট ব্যাপক ক্ষয়ক্ষতি. রাতের আঁধারে গুড়িয়ে দিলে মিষ্টির কারখানা দুর্ভোগে শ্রমিক রাজশাহীতে মিষ্টির কারখানায় লুটপাট-ভাংচুর থানায় অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ বদিউজ্জামান বিপুল রাজশাহী>>> রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার পাশেই বিখ্যাত মিঠাই বাজার দোকানের মিষ্টির কারখানা।রাতের অন্ধকারে ৪০ থেকে ৫০ জন অস্ত্রধারী দুর্বৃত্তরা হামলা করে।প্রথমে কর্মচারীদের ১২ টি মোবাইল ফোন কেড়ে নিয়ে মারধর গালাগালি করে এক কক্ষে বন্দী করে। পরে লুটপাট করে কারখানা ভাংচুর করে চলে যায় দুর্বৃত্তরা।স্থানীয়রা জানায়,পুলিশ ঘটনার সময় এসেছিলেন কিন্তু দুর্বৃত্তরা হুমকি দিলে পুলিশ চলে যায়।মিঠাই বাজারের পক্ষ থেকে জানায়,আনুমানিক ৬ থেকে ৮ লাখ টাকা দুর্বৃত্তরা লুট করেছে।শুক্রবার (২৫ অক্টোবর) রাত ২ টা ১০ মিনিটে মিঠাই বাজার মিষ্টি কারখানায় পিস্তর ও দেশীয় অস্ত্র নিয়ে হেলমেট মাথায় দিয়ে এসে হামলা করে টাকা লুটপাট করে এবং বুল ডোজার দিয়ে কারখানা ভেঙে গুড়িয়ে দেয়।এবিষয়ে মিঠাই বাজারের মালিক ওয়াসে উদ্দিন আহম্মদ পাভেল (৪৩) কারখানার জমির মালিকের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় একটি অভিযোগ দেন।স্থানীয় সূত্র জানায়,রাত ২টার পর পাভেল সাহেবের মিষ্টির কারখানায় দুর্বৃত্তরা হামলা চালায় সে সময় হাবিবুর রহমান নামের অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার বাসার বৈদ্যুতিক মিটারও ভাঙচুর করে দুর্বৃত্তরা।অভিযোগে ওয়াসে উদ্দিন আহম্মদ পাভেল জানান,কারখানার জমির বর্তমান মালিক সালাহ উদ্দিন রাজু (৫৬)।সেই জমি মিষ্টির কারখানা করতে ২০০৬ সালে রাজুর মা সালেহা খাতুনের কাছ থেকে ভাড়া নেয়।সেই জায়গা আগে জলাশয় ছিল।আমরা ভরাট করে কারখানা তৈরি করি।এতে খরচ হয় ১৪ লক্ষ ৭০ হাজার টাকা।সেই সাথে প্রতি মাসে ২ হাজার টাকা ভাড়া দেয়।পরবর্তীতে বর্তমানে ভাড়া বেড়ে যাওয়ায় প্রতি মাসে ৩ হাজার করে ভাড়া প্রদান করি।জমির প্রকৃত মালিক রাজুর মা সালেহা খাতুন ২০১৮/১৯ সালে মারা গেলে বর্তমান মালিক রাজুকে ভাড়া প্রদান করি।জমির মালিক বিভিন্নভাবে চাপসৃষ্টি করে আরও ভাড়া বাড়ানোর কথা বলেন।তাছাড়া জমি থেকে মিষ্টির কারখানা সরিয়ে ফেলার জন্য অনেক বার হুমকি দিয়েছে এর আগে।কারখানার মালিক পাভেল দাবি করেন কারখানা তৈরির আগে জমি ভরাট করতে যত টাকা খরচ হয়েছিল সেই খরচ দিলে কারখানা সরিয়ে নেবেন।এবিষয়ে শনিবার (২৬ অক্টোবর) বসার কথা থাকলেও অজ্ঞাত ৪০/৫০ জন এসে কারখানাতে হামলা করে।এই ঘটনাটি জমির বর্তমান মালিক রাজুর নেতৃত্বে এই ঘটেছে বলে দাবি তার।মিষ্টির কারখানার কর্মচারী মিন্টু,মঘুলজন,জুতিশ,ভাষা, অন্তর,শুভ,কারওন,প্রতাব,সুলতানদের বেতনের ৩০ হাজার টাকা,১২টি ফোন,ক্যাশে থাকা ৫ লক্ষ টাকা ও মালামাল লুট করেছে দুর্বৃত্তরা।প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। তাঁরা পাসের বাসার বিদ্যুৎ মিটার ভেঙে ফেলে।মিষ্টির কারখানার মালিক পাভেল বিষয়টি জানতে পেরে ট্রিপল নাইনে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।সেখানে দুর্বৃত্তরা পুলিশকে ও হুমকি দেয়।অভিযোগের বিষয়ে জমির বর্তমান মালিক সালাহ উদ্দিন রাজু জানান,ঘটনাটি শুনেছেন।কিন্তু ঘটনায় আমি জড়িত না।মিষ্টি কারখানার মালিক পাভেল নিজেই এ ঘটনা ঘটিয়ে দোষ চাপাচ্ছেন।এ বিষয়ে জানতে চাইলে বোয়ালিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ জানান,ঘটনা শুনেছি রাতে ঘটেছে।থানায় কারখানার মালিক পাভেল একটি লিখিত অভিযোগ করেছেন।বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page