২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পতেঙ্গায় প্রতিমা বিসর্জন কর্মে ধর্মের শিক্ষা প্রতিফলনের আহ্বান- ডিসি জাহিদ সাতকানিয়ায় ৫১০ লিটার চোলাই মদসহ একটি ডাম্পার ট্রাক জব্দ সুনামগঞ্জে প্রতিমা বির্সজনের মাধ্যমে ছয়দিনব্যাপী শারদীয় দূর্গাপূজার সমাপ্তি ফরিদপুরে গোপালনগর বড়াল নদীতে আনন্দ-উৎসবে প্রতিমা বিসর্জন পটিয়ায় চালককে অচেতন করে কর্ভাটভ্যান সহ ১৫টন চিনি লুট- সন্দেহের তীর চালকের দিকে। মোহনপুর মডেল মসজিদে ইমাম নিয়োগ নিয়ে বিতর্ক, ইউএনওর কাছে অভিযোগ জামালপুরে ডিবির অভিযানে দুই কথিত তান্ত্রিক কবিরাজ আটক চাটখিলে মুক্তিযোদ্ধা সংসদের অ্যাডহক কমিটি গঠন: মাইন উদ্দিন আহ্বায়ক, খোরশেদ সদস্য সচিব দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলার ঘটনায় দুজন গ্রেপ্তার রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন আদুবুড়ি এলাকা থেকে ১০৩ টি তাঁজা ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী।
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

মোহনপুর মডেল মসজিদে ইমাম নিয়োগ নিয়ে বিতর্ক, ইউএনওর কাছে অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

‎মোঃ সোহেল রানা রাজশাহী
‎
‎রাজশাহীর মোহনপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইমাম নিয়োগ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। নিয়োগের ক্ষেত্রে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ তুলে মুফতি উবাইদুল্লাহ নামের এক ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় মুসল্লিরা। এ ঘটনায় অর্ধশতাধিক মুসল্লি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।রোববার (১৮ অক্টোবর) জমা দেওয়া অভিযোগে বলা হয়, কেশরহাট পৌরসভার সাঁকোয়া এলাকায় অবস্থিত মডেল মসজিদে ইমাম নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা ও নির্ধারিত নীতিমালা অনুসরণ করা হচ্ছে না বলে তাঁদের আশঙ্কা। অভিযোগকারীদের দাবি, মুফতি উবাইদুল্লাহ পবিত্র কোরআনের হাফেজ নন। অথচ ইমাম নিয়োগের ক্ষেত্রে হাফেজ হওয়ার শর্ত রয়েছে বলে তাঁরা উল্লেখ করেছেন।
‎অভিযোগে আরও বলা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে উবাইদুল্লাহ পবা উপজেলা মডেল মসজিদে ইমাম হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তাঁকে মোহনপুর উপজেলা মডেল মসজিদে নিয়োগ দেওয়ার উদ্যোগের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মুসল্লিদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।অভিযোগকারীরা নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য নীতিমালা অনুসরণ এবং প্রয়োজনীয় যোগ্যতা যাচাই করে উপযুক্ত ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন।তাঁদের ভাষ্য,নিয়মবহির্ভূতভাবে নিয়োগ দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না।এ বিষয়ে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার বলেন, “মডেল মসজিদের ইমাম নিয়োগসংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে বিধি মোতাবেক যোগ্য ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হবে।”অভিযুক্ত মুফতি উবাইদুল্লাহর বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
‎

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page