১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের চন্দনাইশ থানা বার্ষিক পরিদর্শন ইতালিতে সিলেট সমিতি মনছা ব্রিয়েনছার নতুন কমিটির শপথ। পীরগঞ্জে ব্র্যাক (সেলপ) কর্মসূচীর পক্ষ থেকে কিশোরীদের হাঁস-মুরগী বিষয়ক আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, অংশ নিল ক্ষুদে ভক্তরাও চট্টগ্রামে মেট্রোরেল-মনোরেল বিতর্ক: কোনোটিই এখন বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা সম্পত্তি বিক্রি ঠেকাতে চট্টগ্রামে বাবাকে হত্যা, দুই বছর পর গ্রেপ্তার ঘাতক ছেলে ও তার সহযোগী চবিতে গভীর রাতে ছাত্রদল ও শিবিরের পাল্টাপাল্টি মিছিল উত্তেজনা সাতকানিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ। আষাঢ়ের আবাহন: বর্ষার সুরে প্রকৃতি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি
আন্তর্জাতিক:
কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।।
     
             

মোংলায় প্রতীকী প্লাস্টিক বর্জ্য পরিছন্নতা অভিযান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি >>> মোংলাপোর্ট পৌরসভার ডাম্পিং করা প্লাস্টিক পলিথিন বর্জ্য থেকে সুন্দরবন, নদ-নদী ও পরিবেশ দূষণ হচ্ছে। শহরের ফুঁসফুঁস পশুর ও মোংলা নদী মোহনায় মেরিন ড্রাইভ রোডের পাশে পৌরসভার বর্জ্য ডাম্পিং বন্ধ করতে হবে। গবেষণায় পশুর ও মোংলা নদীর ১৭ প্রজাতির মাছে মাইক্রো প্লাস্টিকের কণা পাওয়া গেছে। এসব মাছ খাওয়া জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি, যার পরিনাম মৃত্যু। তাই আর নয়, প্লাস্টিক দূষণ বন্ধ করার এখনই সময়। ৪ জুন বুধবার সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মোংলার মেরিন ড্রাইভ রোডে প্রতীকী প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান কর্মসুচিতে বক্তারা একথা বলেন। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার ও সার্ভিস বাংলাদেশ’র আয়োজনে এ পরিচ্ছন্নতা অভিযান কর্মসুচি পালিত হয়।বুধবার সকাল ১১টায় প্রতীকী প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রধান অতিথির বক্তৃতা করেন সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। কর্মসুচিতে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ধরা’র কমলা সরকার, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র আব্দুর রশিদ হাওলাদার, সার্ভিস বাংলাদেশ’র মোস্তাফিজুর রহমান মিলন, সুন্দরবন রক্ষায় আমরা’র হাছিব সরদার, ছাত্রনেতা শেখ সিফাতুল্লাহ শুভ, আরাফাত আমীন দুর্জয়, ডলার মোল্লা, সাব্বির হাসান দীপ্ত, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার মেহেদী হাসান, ইয়ুথ ফর সুন্দরবন ফোরামের মোহাম্মদ শাহীন খলিফা, মোংলা নাগরিক সমাজের জানে আলম বাবু, মোল্লা আল মামুন, সিএনআরএস’র নুশরাত জাহান, বিডি ক্লিন’র আবু হাসান, ফাতেমা জান্নাত, রিয়াজ শেখ প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ বলেন প্রতি বছর প্রায় ১১ মিলিয়ন টন প্লাাস্টিক বর্জ্য জলজ পরিবেশে প্রবেশ করছে। এসব বর্জ্য জীববৈচিত্র ও মানব স্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করছে। মোংলাপোর্ট পৌরসভার মেরিন ড্রাইভ রোডের পাশে অবস্থিত প্লাস্টিক পলিথিন বর্জ্য ডাম্পিং স্টেশন সুন্দরবন, নদ-নদী ও পরিবেশ দূষণ করছে। অবিলম্বে মোংলার ফুঁসফুস মেরিন ড্রাইভ রোড থেকে এই বর্জ্য ডাম্পিং ষ্টেশন সরিয়ে ফেলতে হবে। তিনি আরো বলেন প্রাথমিক ভাবে উপকূলীয় এলাকা থেকে এবং পর্যায়ক্রমে সমগ্র দেশ থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিধিদ্ধ করতে হবে। বিশ্ব ঐতিহ্য এশিয়ার ফুঁসফুঁস সুন্দরবনে প্লাস্টিক পলিথিন দূষণ বন্ধে এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রধান অতিথি মোঃ নূর আলম শেখ বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন আসুন প্লাস্টিক দূষণ প্রতিরোধ করি, পরিবেশ সম্মত বিশ্ব গড়ি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের চন্দনাইশ থানা বার্ষিক পরিদর্শন
ইতালিতে সিলেট সমিতি মনছা ব্রিয়েনছার নতুন কমিটির শপথ।
পীরগঞ্জে ব্র্যাক (সেলপ) কর্মসূচীর পক্ষ থেকে কিশোরীদের হাঁস-মুরগী বিষয়ক আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত।
নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, অংশ নিল ক্ষুদে ভক্তরাও
চট্টগ্রামে মেট্রোরেল-মনোরেল বিতর্ক: কোনোটিই এখন বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
সম্পত্তি বিক্রি ঠেকাতে চট্টগ্রামে বাবাকে হত্যা, দুই বছর পর গ্রেপ্তার ঘাতক ছেলে ও তার সহযোগী
চবিতে গভীর রাতে ছাত্রদল ও শিবিরের পাল্টাপাল্টি মিছিল উত্তেজনা
সাতকানিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ।

You cannot copy content of this page