২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গলাচিপায় বেশি দামে তেল বিক্রি: দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা। চসিক নির্বাচনে শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী ঘোষনা করল জামায়াত সাতকানিয়ায় পরীক্ষার্থীদের পাশে বিএনপি নেতা মো. রাশেদ উদ্দিন সাতকানিয়া ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস র‌্যাবের জালে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত পটিয়ায় জমির বিরোধ নিয়ে চাচাতো ভাইের হাতে জেঠা তো ভাই খুন। সাতকানিয়ায় বন গবেষণা কেন্দ্রের হাহাকার অর্ধেকের বেশি জমিই দখলে দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

মিরসরাইয়ে খাদে পড়ে তেলবাহী ভাউচারে আগুন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ফিরোজ মাহমুদ,মিরসরাই,চট্টগ্রাম >>> মিরসরাইয়ে তেলবাহী ভাউচার রোলারের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে আগুন ধরে যায়। এসময় এক যুবক গুরত্বর আহত হয়েছেন। রবিবার (২২ জুন) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদর ইউনিয়নের জামালের দোকান এলাকায় ঢাকামুখী লেইনে এই দুর্ঘটনা ঘটে। মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা আহতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আহতের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।জোরারগঞ্জ হাইওয়ে থানার এএসআই কামাল উদ্দিন বলেন, রবিবার বিকালে মহাসড়কের ঢাকামুখী লেইনে তেলবাহী একটি ভাউচার সামনে থাকা চলন্ত রোলার এর পেছনে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় তেলের ভাউচারটির ইঞ্জিন কেভিনে আগুন ধরে যায়। পরবর্তীতে মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে গাড়ির ভেতর থেকে অজ্ঞান অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়। তবে তার প্রকৃত পরিচয় এবং তিনি ভাউচারের চালক না চালকের সহকারি তা নিশ্চিত হওয়া যায়নি। ক্রেন না পাওয়ায় রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত দুর্ঘটনা কবলিত তেলের ভাউচারটি উদ্ধার করা সম্ভব হয়নি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page