২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামের ৬০ গ্রামে ঈদুল ফিতর উদযাপন: আড়াইশ বছরের ঐতিহ্যের প্রতিফলন। অবহেলিত মানুষের পাশে ‘স্যাভক ফাউন্ডেশন- ইব্রাহিম চৌধুরী চট্টগ্রামে বিপণিকেন্দ্রে ভয়াবহ আগুনে নিহত- ২ চট্টগ্রাম জেলা প্রশাসকের মানবিক উদ্যোগে স্বস্তি ফিরল শ্রমিকদের জীবনে নবীনগরে গণঅধিকার পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কাচিসাইর আলোর দিশারী সংগঠনের উদ্যোগে সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ঈঁদ সামগ্রী বিতরণ। চন্দনাইশে অটোরিকশা চালক হত্যা: প্রধান আসামি হানিফ কুমিল্লায় গ্রেপ্তার চাটখিলে ঈদ উপলক্ষে অসচ্ছলদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সাতকানিয়ায় খালে ডুবে শিশুর মৃত্যু ৫ ঘণ্টা পর লাশ উদ্ধার পানছড়িতে নির্যাতিত বিএনপি নেতাকে তারেক রহমানের ঈদ উপহার প্রদান
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> কক্সবাজার
  • মিয়ানমার থেকে আরও এলো ২০০ মেট্রিকটন পেঁয়াজ
  • মিয়ানমার থেকে আরও এলো ২০০ মেট্রিকটন পেঁয়াজ

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    নিউজ ডেক্স>>> কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার হতে আমদানি করা হয়েছে আরও ২০০ মেট্রিক টন পেঁয়াজ। এসব পেঁয়াজ একটি কার্গো জাহাজে করে আসে।সোমবার (২১ অক্টোবর) দুপুরে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে পেঁয়াজ ভর্তি কার্গো জাহাজটি টেকনাফ স্থল বন্দরে এসে নোঙ্গর করে বলে জানিয়েছেন ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফে লিমিটেডের ম্যানেজার সৈয়দ মো. আনোয়ার হোসেন।মেসার্স ফারুক ট্রেডার্স এসব পেঁয়াজ আমদানি করেছে।পেঁয়াজগুলো জাহাজ থেকে খালাস করার পর চট্টগ্রামের খাতুনগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।স্থলবন্দরের কাস্টমস সূত্র জানায়, ২০২৩ সালের নভেম্বর মাসের পর থেকে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল।এর আগে গত বৃহস্পতিবার মেসার্স ফারুক ট্রেডার্সের মাধ্যমে প্রথম চালানে ৩৭৭ মেট্রিকটন পেঁয়াজ এসেছিল।টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার বিএম আব্দুল্লাহ আল মাসুম জানান,বিশাল একটি কার্গো জাহাজে করে পেঁয়াজ সহ বিভিন্ন ধরনের পণ্য স্থলবন্দরে পৌঁছেছে। জাহাজটিতে ৩৩ হাজার ব্যাগ পেঁয়াজ,শুঁটকি মাছ,শুকনা সুপারি সহ বিভিন্ন পণ্য এসেছে।শুল্ক আদায় করে পেঁয়াজগুলো খালাস করার পর ট্রাকে ভর্তি করে দেশের বিভিন্ন শহরে সরবরাহ করা হবে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page