৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ কণ্ঠশিল্পী ইফতিকে নিয়ে মানহানিকর পোস্ট কমবার প্রতিবাদ চট্টগ্রামের আগ্রাবাদে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩ মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের দিরাইয়ের পিয়াইন নদীতে খেয়া পারাপারের সময় নৌকাডুবি আহত ১০ জন চট্টগ্রামের খুলশীতে সরকারি খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ৩ চট্টগ্রামে মন্দির দখলকে কেন্দ্র করে ইসকন ও সাধারন সনাতনীদের সংঘর্ষ, আহত ৪ মশার রাজত্বে বন্দরনগরী: চকবাজার-পাঠানটুলীতে ডেঙ্গু-চিকুনগুনিয়ার তীব্র আতঙ্ক সাতকানিয়ায় কৃষিজমি ও পাহাড় কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে হাউসবোটের ইঞ্জিনে পড়ে এক এসআই এর কন্যার মৃ’ত্যু
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

মদিনার জামাতের উদ্যোগে ঢাকার শ্যামলীতে বার্ষিক ইসালে সওয়াব মাহফিল ও সূফি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি >>> মদিনার জামাত কামাল্লার হযরত পীর সাহেব হুজুর (রঃ) প্রতিষ্ঠিত মদিনার জামাতের খানকাহ্ কমপ্লেক্স ঢাকার উদ্যোগে গতকাল বাদ আছর থেকে মধ্যরাত পর্যন্ত শ্যামলী ক্লাব মাঠে বার্ষিক ইসালে সওয়াব মাহফিল ও সূফি সম্মেলন২০২৬ অনুষ্ঠিত হয়।
মদিনার জামাত কামাল্লার হজরত পীর সাহেব শাহ্সুফী আলহাজ্ব হজরত মাওলানা মোঃ সাইফুর রহমান খন্দকার সাহেবের সভাপতিত্বে মাহফিলে প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন আলহাজ্ব হজরত মাওলানা ডক্টর মুফতি এনায়েত উল্লাহ্ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৈনপুর।
পীরজাদা মাওলানা হেদায়েত উল্লাহ্ খন্দকার ও মুহাদ্দিস কাজি মোঃ শরিফ উল্লাহ্ র,যৌথ পরিচালনায়
প্রধান আলোচকের আলোচনা পেশ করেন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মুফ্তী বদিউল আলম সরকার সাহেব প্রধান খলিফা মদিনার জামাত কামাল্লা দরবার শরিফ আমন্ত্রিত ওলামা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ্ব মাও ক্বারী হাবিবুল্লাহ বেলালী,আলহাজ্ব মাওলানা আল্লামা শায়েখ আ. রাজ্জাক সাহেব সাবেক প্রিন্সিপ্যাল মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা।সাবেক ভিসি প্রফেসর ড,মোঃ আহসান উল্লাহ্, মদিনার জামাতের উজ্জ্বল নক্ষত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মহসিন কবির ইউসুফী পীর সাহেব (কদমতলী বাঙ্গরা কুমিল্লা) মাওলানা আলহাজ্ব হযরত মাও মোঃ হাবিবুল্লাহ্ বেলালী পীর সাহেব সরাইল।ড.সাইয়্যেদ মোহাম্মদ এমদান উদ্দিন খতিব ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদ।
মদিনার জামাত কামাল্লার মরহুম পীর সাহেব হুজুর(রহঃ) প্রতিষ্ঠিত বাংলাদেশ নুরে মদিনা ছাত্র কাফেলার সভাপতি সাধারণ সম্পাদক সহ আশেকানদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত মাহফিলে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে ধারাবাহিকভাবে ইসলামিক আলোচনা পেশ করেন ড.আলহাজ্ব মোঃ আতাউর রহমান মিয়াজী ভাইস চ্যান্সেলর আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি, আলহাজ্ব মাও.মোঃ আবদুল কাদির চেয়ারম্যান আরবি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, ড.আলহাজ্ব মাসুম বাকী বিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়, ড. আলহাজ্ব মাও মু.মোঃ মোরশেদ আলম সালেহী, আলহাজ্ব মাও মোঃ যাকারিয়া ওয়েছি, আলহাজ্ব মাও মুফতি শেখ রেজাউল করিম, হযরত মাও মাহমুদুল হাসান জসিম,আলহাজ্ব হযরত মাও. মাহমুদুর রহমান চিশতি, আলহাজ্ব মাও জসিম উদ্দিন মাক্কী, আওলাদে অলি মাওলানা আরিফুর রহমান মাওলানা নেয়ামতুল্লাহ হানাফি পীর সাহেব নারায়নগন্জ হযরত মাও ফরুজ্জামান খানঁ, আলহাজ্ব হযরত মাও ফরহাদ ইসলাম বুলবুলী সহ দেশের বিভিন্ন ইসলামিক স্কলার, লেখক,ও ইসলামীক গবেষকরা,মাহফিলে মাগরিবের নামাজের পর গুরুত্বপূর্ণ তালিম প্রদান করেন মদিনার জামাত এয়ার ট্রাভেলস এর চেয়ারম্যান পীরজাদা মাওলানা হেদায়েতুল্লাহ খন্দকার
মাহফিলে প্রত্যেকে হাক্কানী পীর মাশায়েকগণ দের পাশে থেকে হিংসা রিয়া অহংকার মুক্ত ইসলাম গঠনের নির্দেশ প্রদান করেন তাছাড়া ও আলেম সমাজ কে নিজেরা নিজেরা বিভক্ত না হয়ে সকলে এক হয়ে কাজ করার আহবান জানান।
মাহফিলে মদিনার জামাত কামাল্লা দরবার শরিফের হযরত পীর সাহেব হুজুর তার আলোচানায় স্পষ্ট ভাবে বলেছেন মুসলমানদের আজ বিভিন্ন দেশে বিদেশে অপমানিত অপদস্ত লাঞ্চিত হওয়ার পিছনে একটাই কারন তারা সঠিক ইসলাম ও হক্কানি আওলিয়াগনদের কাছ থেকে দূরে সরে গেছে। তাই সবাই কে আল্লার অলিদের কাছে এসে সঠিক ইসলামের তালিম নেওয়ার জন্য বলা হয় এবং ফরজ নামাজ,কোরআন পড়া থেকে শুরু করে সকল প্রকার নফল নামাজ জিকির আজকার, তসবিহ তাহলিল গুলোর আমল করার আহবান জানান।মাহফিলের শেষ পর্যায়ে গভীর রজনীতেবিশেষ তালিম তায়াজ্জু মিলাদ কিয়াম শেষে দেশবাসী সহ সকলের জন্য দোয়া খাছ মোনাজাত পরিচালনা করেন মদিনার জামাত কামাল্লার হযরত পীর সাহেব হুজুর।মাহফিলে এন্তেজামিয়া কমিটির পক্ষে ছিলেন আলহাজ্ব সৈয়দ মামুন আল রশিদ সাহেব, আলহাজ্ব মোঃ মাকসুদুর রহমান, আলহাজ্ব আওলাদ হোসেন মোল্লা সাহেব,ও সৈয়দ জাবেদ নূর সাহেব।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page