১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

বায়েজিদে ইয়াবাসহ মা-ছেলে গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ >>> চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে ১৯৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার সদর থানার চেয়ারম্যানঘাটা এলাকার আরিয়ান রহমান (২৫) এবং তার মা নূরাঙ্গীস প্রকাশ নূর আয়েশা (৪৫)।র‍্যাব সূত্রে জানা যায়, বুধবার (৬ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অক্সিজেন ট্রাফিক পুলিশ বক্সের সামনে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে এই দুইজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে আরিয়ানের কাঁধে থাকা ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকানো ১৯৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা।র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,র‍্যাব কর্তৃক আটক দুই মাদক কারবারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের আজ (বৃহস্পতিবার) আদালতে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page