২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
টাঙ্গাইল DASB ও জামালপুর সশস্ত্র বাহিনী বোর্ডের সচিবের সঙ্গে অবসরপ্রাপ্ত সশস্ত্র সদস্যদের মতবিনিময় সভা পর্যটন উন্নয়নে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড– বান্দরবান পার্বত্য জেলা পরিষদের যৌথ উদ্যোগ চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অপরাধের সাম্রাজ্য, র‌্যাব সদস্য হত্যায় উন্মোচিত ভয়ংকর তথ্য চট্টগ্রামের বিএসআরএম কারখানায় স্লাগ বিস্ফোরণ, আহত ৭ জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুড়িয়ে দেওয়া হবে, র‍্যাব মহাপরিচালক শিবপুর মডেল থানা পুলিশকে পিকআপ গাড়ী উপহার দিলেন ওসমান মৃধা ও লোকমান মৃধা বার্ষিক গণশুনানি ও পোস্টাল ভোটদান পদ্ধতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। সাংবাদিক  রিয়াজুল ইসলাম কাওছার’র জন্মদিন আজ ইইউ পর্যবেক্ষক দলের কাছে উদ্বেগ জানাল চট্টগ্রাম মহানগর জামায়াত চট্টগ্রামে ১২ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার ১৬ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১১ জন
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • বাকলিয়া সচেতন শিক্ষক সমাজের দোয়া মাহফিলে শাহজাহান চৌধুরী
  • বাকলিয়া সচেতন শিক্ষক সমাজের দোয়া মাহফিলে শাহজাহান চৌধুরী

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ দিদারুল ইসলাম>>> বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরনে চট্টগ্রামের সচেতন শিক্ষক সমাজের ব্যানারে আয়োজিত দোয়া মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী দেশকে স্বৈরাচার মূক্ত করে জাতীর মূক্তি আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে আন্দোলনের সকল সীপাহসালারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জাতীর কাংখিত এ অর্জনকে চূড়ান্ত রুপ দিতে শিক্ষক সমাজকে সার্বক্ষনিক সচেতন থেকে নতুন বাংলাদেশ গড়ার মিশন সফল করার আহ্বান জানিয়েছেন।৭ সেপ্টেম্বর’২৪ ইং শনিবার বিকাল ৫ টায় ১৭ নং পশ্চিম বাকলিয়া সচেতন শিক্ষক সমাজের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণ অভ্যূত্থানে শহীদদের স্মরনে এক দোয়া মাহফিল ও শিক্ষক সমাবেশ চট্টগ্রাম নগরীর বাকলিয়া রাহাত্তার পুলস্থ বাকলিয়া সরকারী কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়। বাকলিয়া সচেতন শিক্ষক সমাজের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ তোফাজ্জল হোছাইনের সভাপতিত্বে উপদেস্টা ওয়াহিদুল কাদের চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল ও শিক্ষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন,অধ্যক্ষ নুরুল আমিন,বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ওসমান গনি,অধ্যক্ষ্য রুহুল কাদের, বাকলিয়া সরকারী কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন খাঁন, সরকারী হাজী মোহাম্মদ মহসিন কলেজের সাবেক অধ্যাপক প্রফেসর নুর নবী, সীতাকুন্ড আলিয়া মাদ্রাসার মোহাদ্দিস মাওঃ সেলিম জাহাঙ্গির। বক্তব্য রাখেন, ছাত্র আন্দোলনে আহত ছাত্র ফাহিম সাবিত, বিশিষ্ট ব্যাংকার সুলতান এয়াছিন সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী আরো বলেন,পৃথিবীর কোন দেশে স্বৈরাচার বেশী দিন টিকে থাকার ইতিহাস নেই।বাংলাদেশে বিগত সাড়ে ১৬ বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার দেশের আলেম-ওলামাদেরকে বেইজ্বত করেছে,জামায়াতের কেন্দ্রীয় নেতাদের প্রহসনের মামলায় জুডিশিয়েল কিলিং করে শহীদ করা হয়েছে।রাস্ট্রযন্ত্রকে নির্লজ্ব দলীয়করন করে আওয়ামীবিরোধী শিক্ষক সহ সকল পেশাজীবির উপর নির্যাতনের স্টীম রোলার চালানো হয়েছে।জামায়াত সহ বিরোধী রাজনৈতিক নেতা কর্মিদেরকে হত্যা সহ বছরের পর বছর গায়েবী মামলা দিয়ে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে।দূর্নীতি,লুটতরাজ ও লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে অর্থ পাচার করে দেশকে পঙ্গু করে ফেলা হয়েছে।মানুষের বাক স্বাধিনতা মৌলিক অধিকার হরন করে মানুষকে গোলামীর শিকল বন্দী করে রাখা হয়েছিল।স্বৈরাচারের এ উদ্ধত্য আল্লাহ আর বেশি দিন সহ্য করেনি, ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে পিছনের দরজা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে।আল্লাহ জালেমদের এভাবেই বেইজ্বত ও নিগৃহিত করেন,কিন্তু আমরা মানুষ তা বুঝতে পারিনা।আল্লাহ আমাদেরকে যে বিজয় দান করেছেন, তা ধরে রাখতে হলে সকল পেশাজীবি সমাজকে সচেতন থেকে যার যার অবস্থান থেকে ঈমানী ও নৈতিক দায়িত্ব পালনে সক্রিয় থাকতে হবে।সমাবেশে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শত শত শিক্ষকের স্বতস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে সফল ও প্রানবন্ত করে তোলে।

    মন্তব্য

    আরও পড়ুন

    টাঙ্গাইল DASB ও জামালপুর সশস্ত্র বাহিনী বোর্ডের সচিবের সঙ্গে অবসরপ্রাপ্ত সশস্ত্র সদস্যদের মতবিনিময় সভা
    পর্যটন উন্নয়নে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড– বান্দরবান পার্বত্য জেলা পরিষদের যৌথ উদ্যোগ
    চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অপরাধের সাম্রাজ্য, র‌্যাব সদস্য হত্যায় উন্মোচিত ভয়ংকর তথ্য
    চট্টগ্রামের বিএসআরএম কারখানায় স্লাগ বিস্ফোরণ, আহত ৭
    জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুড়িয়ে দেওয়া হবে, র‍্যাব মহাপরিচালক
    শিবপুর মডেল থানা পুলিশকে পিকআপ গাড়ী উপহার দিলেন ওসমান মৃধা ও লোকমান মৃধা
    বার্ষিক গণশুনানি ও পোস্টাল ভোটদান পদ্ধতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
    সাংবাদিক  রিয়াজুল ইসলাম কাওছার’র জন্মদিন আজ

    You cannot copy content of this page