২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আনোয়ারায় হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি সাতকানিয়ায় গ্রেপ্তার মহেশখালীতে পুলিশের অভিযানে ধলঘাটার চিহ্নিত সন্ত্রাসী অহিদ ডাকাত আটক বিএনপির ত্যাগী নেতা রফিক বিন চৌধুরীকে স্মরণ, তিন বছরেও স্মরণসভা না হওয়ায় ক্ষোভ প্রকাশ ঈদের ছুটিতে দেশে এসে নিভে গেল দুই প্রবাসীর জীবন, রাঙ্গুনিয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার ডেন্টাল টেকনোলজিস্টদের মামলার রায় নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান সখিপুরে মাছের পোনা ও উপকরণ বিতরণ পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে মদিনার জামাতের উদ্যোগে দোয়া, মিলাদ ও ইসলামিক আলোচনা মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট বাজারে কারাগারে আটক দীপ্ত রায়ের ধর্ম অবমাননার ঘটনায় হিন্দুদের বাড়িঘরে ও মন্দিরে হামলার ঘটনাস্হলে এমপি কামরুল ইসলাম
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

বাঁশখালীতে ভয়াবহ আগুন: নিঃস্ব ৭ পরিবার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ >>> চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি বসতঘর ভস্মীভূত হয়েছে। শুক্রবার (৮ মে) রাত ১০টার দিকে ইউনিয়নের ২নং ওয়ার্ডের তবলী পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। এতে ওই পরিবারগুলোর আসবাবপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে হঠাৎ একটি বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় এলাকাবাসী তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের তীব্রতা বেশি হওয়ায় নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই সাতটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রাশেদ নূরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন,আজিজ আহমদের তিন পুত্র, নুরুল ইসলাম, নুরুল আমিন ও নুরুল আলম।মো. শফির চার পুত্র,আলী আহমদ, লেদু মিয়া, মোক্তার আহমদ ও আক্তার হোসেন।এদের প্রত্যেকের বসতঘর ও ঘরের ভেতরের আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে গেছে। খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রাশেদ নূরী বলেন,অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে শুকনো খাবার ও প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে। ক্ষয়ক্ষতির বিস্তারিত তালিকা প্রণয়ন করা হচ্ছে এবং সরকারিভাবে আরো সহায়তার জন্য আবেদন জানানো হবে।ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হলেও আগুনের সঠিক উৎস সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। ওই এলাকায় এখন শোকের ছায়া বিরাজ করছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

শ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
আনোয়ারায় হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি সাতকানিয়ায় গ্রেপ্তার
বিএনপির ত্যাগী নেতা রফিক বিন চৌধুরীকে স্মরণ, তিন বছরেও স্মরণসভা না হওয়ায় ক্ষোভ প্রকাশ
ঈদের ছুটিতে দেশে এসে নিভে গেল দুই প্রবাসীর জীবন, রাঙ্গুনিয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার
ডেন্টাল টেকনোলজিস্টদের মামলার রায় নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান
সখিপুরে মাছের পোনা ও উপকরণ বিতরণ
পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে মদিনার জামাতের উদ্যোগে দোয়া, মিলাদ ও ইসলামিক আলোচনা মাহফিল অনুষ্ঠিত

You cannot copy content of this page