৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
কুড়িগ্রামের রাজীবপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন চট্টগ্রাম বন্দরে প্রতিদিন কোটি কোটি টাকার চাঁদাবাজি হয়: শ্রম উপদেষ্টা  চট্টগ্রাম-১৫ আসনে পাল্টে যেতে পারে ভোটের সমীকরণ আজ মাস্টার এ কে এম নাজিম উদ্দিন চেয়ারম্যানের ১০ম মৃত্যুবার্ষিকী শাল্লার লাগোয়া কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি চট্টগ্রামের সাবেক কাউন্সিলর দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জের এমপি প্রার্থী হীরার নির্বাচনী মতবিনিময়   সবাই শান্ত থাকুন, নেত্রীর জন্য দোয়া করুন, চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপি নেতা মুজিবুর নগরকান্দায় পবিত্র কাবা শরিফ অবমাননার প্রতিবাদে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক ১
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • ফরিদপুরে কাদায় পিচ্ছিল সড়কে মোটরসাইকেল আরোহী নিহত
  • ফরিদপুরে কাদায় পিচ্ছিল সড়কে মোটরসাইকেল আরোহী নিহত

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর >>> ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের কুঞ্জনগর বাজারের পাশে বটতলা এলায় কাদায় পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, নিহত ব্যক্তির নাম রাহুল। তার বাড়ি পোটুয়াখালী জেলায়। তিনি ওরিয়ন গ্রুপের ওষুধ কোম্পানীতে চাকরি করেন। পেশাগত কাজে তিনি ফরিদপুর থেকে কুঞ্জনগর বাজারে এসেছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বৃষ্টি শুরু হলে তিনি দ্রুত কাজ শেষ করে মোটরসাইকেল চালিয়ে ফেরার সময় রামনগর ইউনিয়নের কুঞ্জনগর বাজারের পাশে বটতলা এলায় কাদায় পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই নিহত হন।স্থানীয়রা আরো জানান, এলাকার বিভিন্ন স্থানে সারা বছর ভেকু মেশিন দিয়ে ফসলী জমির মাটি কাটা হয়। সেই মাটি বোঝাই ট্রলি গাড়ি সড়কে চলাচল করায়, সড়কে মাটি পড়ে সড়ক ঝুঁকিপুর্ণ হয়ে গেছে। বৃহস্পতিবার৷ সন্ধ্যায় বৃষ্টি নামার পর সড়ক কাদায় পিচ্ছিল হয়ে যাওয়ায়, সড়কে দুর্ঘটনা ঘটছে।রামনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কুদ্দুস ফকির বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মারা গেছে শুনেছি। রাস্তা দিয়ে দিন রাত মাটি বোঝাই গাড়ি চলে। গাড়ি থেকে রাস্তায় মাটি পড়ে। আজ বৃষ্টি হওয়ায় রাস্তা পিচ্ছিল হওয়ায় এমন ঘটনা ঘটে। সামনে আরও দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।নগরকান্দা থানার ওসি সফর আলী বলেন, মোটরসাইকেল দূর্ঘটনার খবর আপনাদের মাধ্যমে জানতে পারলাম। এখনই খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্হা নিচ্ছি।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page