১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আজ টিভিতে খেলার সূচি: ১০ আগস্ট ২০২৬ ইরানের সঙ্গে আংশিক দর-কষাকষি চলছে, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পারমাণবিক নিরাপত্তা ও বিকিরণ প্রতিরোধে কাতার-সৌদি আরবের ঐতিহাসিক সমঝোতা স্মারক সাতকানিয়ায় দুই বীর মুক্তিযোদ্ধার প্রয়াণ রাষ্টীয় মর্যাদায় শেষ বিদায় মাতারবাড়ীকে ঘিরে সমন্বিত জ্বালানি ও বন্দর অবকাঠামো উন্নয়নের নির্দেশ জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর পুঠিয়ায় ১০ গ্রাম হেরোইনসহ,এক যুবক গ্রেফতার পুঠিয়ায় রাস্তা পার হতে গিয়ে পিকআপের ধাক্কায়এক বৃদ্ধের মৃত্যু ফ্যামিলি কার্ড, মাতারবাড়ী বন্দর ও শিল্পায়নে ঘুরে দাঁড়াবে দেশ- প্রধানমন্ত্রী গ্যারেজ মালিকের অভিযোগ: ইচ্ছাকৃতভাবে ফাইনাল হেরেছে আর্জেন্টিনা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ: ভোটের তারিখ ২০ আগস্ট
আন্তর্জাতিক:
ইরানের সঙ্গে আংশিক দর-কষাকষি চলছে, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পারমাণবিক নিরাপত্তা ও বিকিরণ প্রতিরোধে কাতার-সৌদি আরবের ঐতিহাসিক সমঝোতা স্মারক বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে শত শত শ্রমিক আটক, পুলিশের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ সৌদি আরবে হুথিদের হামলার তীব্র নিন্দা জানাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কিউবায় সরকার পরিবর্তনের ছক কষছে যুক্তরাষ্ট্র: নতুন নেতা খুঁজছে ট্রাম্প প্রশাসন ড্যানিউব নদীর পানি কমে যাওয়ায় বেরিয়ে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসাবশেষ চুক্তি করার এখনই উপযুক্ত সময়: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হতে পারে মিসর: তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর ইঙ্গিত হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তির পথে ইরান, তবে শর্ত পূরণ না হলে খুলছে না পথ ইরানের শর্ত পূরণ করলেই খুলবে হরমুজ প্রণালি, জানাল আইআরজিসি
     
             

প্রত্যেক নবীর শরিয়তেও রোজার বিধান প্রযোজ্য ছিল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আ ব ম খোরশিদ আলম খান >>> হিজরি বছরের নবম মাস রমজানুল মোবারক। রমজানের পুরো মাসেই রোজা রাখা ফরজ। ইসলামের সূচনালগ্নে এ রোজা ফরজ ছিল না। সিয়াম বা রোজা কেবল আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ওপর ফরজ করা হয়নি বরং পূর্ববর্তী নবীদের উম্মতদের ওপরও রোজার বিধান প্রযোজ্য ছিল। পূর্ববর্তী নবীদের শরীয়তেও রোজার ফরজ বিধান থাকলেও ধরন ও পদ্ধতি ছিল ভিন্ন। প্রথম নবী হযরত আদম আলাইহিস সালামের শরীয়তেও সিয়ামের বিধান ছিল। আগের নবীদের শরীয়তে প্রতি চান্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে রোজার বিধান ছিল বলে নানা তফসির গ্রন্থে উল্লেখ পাওয়া যায়। প্রতি মাসে এই ৩ দিনের রোজা ‘আইয়্যামে বিজ’ নামে খ্যাত। প্রসিদ্ধ তাফসিরবিদ দাহ্‌হাক বর্ণনা করেছেন, হযরত নূহ আলাইহিস সালাম থেকে শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (দ.) পর্যন্ত প্রত্যেক নবীর যুগেই প্রতি মাসে তিনটি করে সিয়ামের বিধান প্রযোজ্য ছিল। শেষকালে রমজানে মাসব্যাপী সিয়ামের বিধান দেয়া হলে মাসিক তিন সিয়ামের বিধান রহিত হয়। (সূত্র : তাফসিরে ইবনে কাছির রহ.)। বছরের ৫ দিন নিষিদ্ধ সময় ছাড়া হযরত দাউদ (আ.) একদিন পরপর প্রায় সারা বছরই রোজা রাখতেন। তিনি একদিন রোজা রাখতেন, আরেকদিন ছেড়ে দিতেন।বহু বিশুদ্ধ হাদিস থেকে জানা যায়, নবী করিম (দ.) এর সময়ে মদিনার ইহুদিরা সিয়াম পালন করত মহররম মাসের আশুরার দিনে তথা দশম তারিখে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, মদিনার হিজরতের পরে নবী করিম (দ.) দেখতে পেলেন, ইহুদিরা আশুরার সিয়াম পালন করছে। তিনি তাদের জিজ্ঞেস করলেন এই আশুরার দিনে তোমরা কেন রোজা রাখছো? তখন তারা বললো, এই দিনটি এক মহান মহিমান্বিত দিন। এ দিনে আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালাম ও তাঁর জাতিকে ফেরাউনের কবল থেকে উদ্ধার করেন এবং ফেরাউনকে সদলবলে সলিল সমাধি তথা সমুদ্রে নিমজ্জিত করে ডুবিয়ে মারেন। তাই, হযরত মুসা (আ.) এ দিনটির স্মরণে সিয়াম বা রোজা পালন করেছিলেন। আমরাও তাঁর অনুসরণ–অনুকরণে এই সিয়াম পালন করছি। নবী করিম (দ.) তাদের জবাব শুনে বললেন, হযরত মুসা (আ.) এর বিষয়ে তোমাদের চেয়ে আমরাই অধিকতর হকদার। এরপর তিনি আশুরার সিয়াম পালনের নির্দেশ দেন। (বুখারি ও মুসলিম শরিফ)। হযরত মূসা (আ.) ও তাঁর জাতি সমপ্রদায়ের মুক্তির এই মহান দিনে ইহুদিদের সিয়াম পালনের উল্লেখ পাওয়া যায় হাদিসে। নিজ মাতৃভূমি মক্কায় সুদীর্ঘ তেরটি বছর নির্যাতন–নিপীড়নের শিকার হয়ে অত্যন্ত দুঃখ কষ্ট ও ক্লেশের সাথেই দিন কাটান প্রিয় নবী (দ.) ও তাঁর অনুসারী সাহাবায়ে কেরামগণ। মক্কায় তখন খাদ্যাভাব ছিল। নিরাপত্তা বলতে কিছুই ছিল না। চরম অস্থিরতা–অশান্তিতে তাঁদের প্রতিটি মুহূর্ত কাটছিল। এমন কঠিনতর অবস্থায় রোজার বিধান দেয়া হলে, কষ্টের সীমা থাকতো না। মহান আল্লাহপাক তো বড় বিজ্ঞানময় ও হিকমতওয়ালা। তাঁর কোনো কাজ হিকমত বা রহস্য থেকে মুক্ত নয়। যে ইবাদতই হোক তা আমল করার জন্য দরকার উপযুক্ত পরিবেশ। নামাজের বিধানও এমন সময়ে দেয়া হয় যখন পরিবেশ কিছুটা অনুকূল ছিল। নবী করিম (দ.) যখন মক্কায় অবস্থান করছিলেন তখন পবিত্র হজের অনুকূল পরিবেশ ছিল না। এ কারণে হজ ফরজ হয়েছে মক্কা বিজয়ের এক বছর পর নবম হিজরি সনে। নবী করিম (দ.) মদিনা শরিফে হিজরতের পর ইবাদতের পরিবেশ ফিরে আসে। এমন অনুকূল পরিস্থিতিতে দ্বিতীয় হিজরি সনের ৮ম মাস শাবানে রোজার ফরজ বিধান দেয়া হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়ায় দুই বীর মুক্তিযোদ্ধার প্রয়াণ রাষ্টীয় মর্যাদায় শেষ বিদায়
মাতারবাড়ীকে ঘিরে সমন্বিত জ্বালানি ও বন্দর অবকাঠামো উন্নয়নের নির্দেশ জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর
পুঠিয়ায় ১০ গ্রাম হেরোইনসহ,এক যুবক গ্রেফতার
পুঠিয়ায় রাস্তা পার হতে গিয়ে পিকআপের ধাক্কায়এক বৃদ্ধের মৃত্যু
ফ্যামিলি কার্ড, মাতারবাড়ী বন্দর ও শিল্পায়নে ঘুরে দাঁড়াবে দেশ- প্রধানমন্ত্রী
চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি
নেতৃত্বের সংকট, গ্রুপিং নিরসনে আজ প্রধানমন্ত্রীর মুখোমুখি চট্টগ্রাম বিএনপির তৃণমূল নেতারা
সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

You cannot copy content of this page