১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ জরিমানা ২ লাখ ভোরে ইউএনও’র অভিযান সাতকানিয়ায় মাটি কাটার ৩ সরঞ্জাম বিকল পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা চসিকের ‘স্বাধীনতা পদক’ পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, ‘সাহিত্য সম্মাননা’ পাচ্ছেন ৫ জন চট্টগ্রামে বিদ্যুতের লোড শেডিং-এ নাগরিক জিবনে ছন্দোপতন পাঠাগার হোক নেতৃত্ব বিকাশের কেন্দ্র- শাহজাহান চৌধুরী সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চট্টগ্রামে এসএমই উন্নয়নে আধুনিক মার্কেটিং কৌশল নিয়ে বিসিকের সেমিনার
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

প্রত্যেক দেশে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স >>> বিশ্বের প্রত্যেক দেশে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান ট্রাম্প।তিনি জানান, আগামী ২ এপ্রিল থেকে শুল্কের ঘোষণাটি প্রত্যেক দেশের জন্য প্রযোজ্য হবে। যুক্তরাষ্ট্র কেবল সেই দেশগুলোর ওপর পাল্টা শুল্ক বসাবে, যারা মার্কিন পণ্যের ওপর আমদানি শুল্ক আরোপ করে বা যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি রয়েছে। ট্রাম্প এবার স্পষ্ট করে বলেছেন, এটি শুধু নির্দিষ্ট কিছু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমরা প্রত্যেক দেশের ওপরেই শুল্ক আরোপ করা শুরু করবো।ধারণা ছিল, বড় অর্থনীতির যে দেশগুলোর সঙ্গে মার্কিন বাণিজ্য ভারসাম্য নেই, কেবল সেসব দেশের পণ্যের ওপর ট্রাম্প কর আরোপ করবেন। কিন্তু রোববার ট্রাম্পের ঘোষণায় সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। ট্রাম্প জানান, আমি ১০-১৫টি দেশের ব্যাপারে কোনো গুজব শুনিনি। আমরা প্রত্যেক দেশকে অন্তর্ভুক্ত করেছি, কোনো ছাড় নেই।মার্কিন বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো বলেছেন, বিশ্বের প্রত্যেক দেশের ওপর শুল্ক বসালে বছরে প্রায় ৬০০ বিলিয়ন ডলার রাজস্ব আসবে। যা আগামী ১০ বছরে ৬ ট্রিলিয়ন ডলার হবে।এর আগে চলতি মাসের শুরুতে মার্কিন অর্থনীতি বিষয়ক উপদেষ্টা কেভিন হাসেট জানিয়েছিলেন, মার্কিন বাণিজ্য ঘাটতির জন্য দায়ী ১০-১৫টি দেশের দিকে নজর দেওয়া হবে। তবে রোববার প্রত্যেক দেশে ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় হাসেটের সেই আলোচনা কোনো পাত্তা পায়নি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page