২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জমি সংক্রান্ত বিরোধের জের: সাতকানিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি অবশেষে চট্টগ্রামে বিতর্কিত ‘মনোরেল’ চুক্তি বাতিল করল চসিক সখিপুরে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত চাটখিলে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত সাতকানিয়ায় গারাংগিয়া বেইলি ব্রিজ মরণফাঁদ দুর্ঘটনার আশঙ্কা। সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটে ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় গ্রেফতার ও কারাগারে প্রেরণ সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য আটক- চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন চট্টগ্রামের ডিসি চট্টগ্রাম নগরীর খাল-ছড়ার দখল না ছাড়লে আইনানুগ ব্যবস্থা : চসিক মেয়র
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

প্রতিপক্ষকে ঘুষি দিয়ে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

স্পোর্টস ডেস্ক >>>> স্পেনের দ্বিতীয় বিভাগের আরাগোনেস ডার্বিতে রিয়াল জারাগোজা ও হুয়েস্কার ম্যাচে ঘটে যাওয়া এক উত্তপ্ত ঘটনার জেরে বড় শাস্তির মুখে পড়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এস্তেবান আন্দ্রাদা। প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মারার ঘটনায় তাকে ১৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।গত রোববারের ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। টাচলাইনের কাছে হুয়েস্কার ডিফেন্ডার জর্জ পুলিদোর সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে প্রথমে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন আন্দ্রাদা। এতে রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে তাকে মাঠ থেকে বের করে দেন।তবে তাতেই থামেননি জারাগোজার এই গোলরক্ষক। মাঠ ছাড়ার আগে ক্ষোভে ফেটে পড়ে আবার দৌড়ে গিয়ে পুলিদোকে সজোরে ঘুষি মারেন তিনি। এরপরই দুই দলের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়।এই উত্তপ্ত পরিস্থিতিতে হুয়েস্কার গোলরক্ষক দানি জিমেনেজও পাল্টা প্রতিক্রিয়া দেখিয়ে আন্দ্রাদার মাথার পেছনে আঘাত করেন। ফলে তাকেও লাল কার্ড দেখান রেফারি। জারাগোজার দানি তাসেন্দেও একই পরিণতির শিকার হন।ম্যাচটি শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জেতে হুয়েস্কা। দুই দলই লিগ টেবিলের তলানিতে থাকায় রেলিগেশন এড়ানোর লড়াইয়ে এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির জন্ম দেয়।শাস্তির বিষয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানায়, প্রতিপক্ষের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে যাওয়া এবং পরবর্তীতে ঘুষি মারার ঘটনাকে গুরুতর অসদাচরণ হিসেবে বিবেচনা করা হয়েছে। লাল কার্ডের জন্য এক ম্যাচ এবং ঘুষি মারার জন্য অতিরিক্ত ১২ ম্যাচ—মোট ১৩ ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আন্দ্রাদাকে। পাশাপাশি তাকে ও তার ক্লাবকে আর্থিক জরিমানাও গুনতে হচ্ছে।ঘটনার পর নিজের আচরণের জন্য অনুশোচনা প্রকাশ করেছেন আন্দ্রাদা। এক বিবৃতিতে তিনি বলেন, “যা ঘটেছে, তার জন্য আমি খুবই দুঃখিত। এটি আমার মতো একজন পেশাদারের জন্য খারাপ উদাহরণ। আমি মনোযোগ হারিয়ে এমন প্রতিক্রিয়া দেখিয়েছি। জর্জ পুলিদোর কাছেও ক্ষমা চাইছি। ভবিষ্যতে আর কখনও এমন আচরণ করব না।এই ঘটনার মধ্য দিয়ে আবারও ফুটবল মাঠে শৃঙ্খলা ও পেশাদারিত্বের গুরুত্ব সামনে চলে এসেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page