১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অতিরিক্ত সার মজুদ করায় রুহিয়ায় ব্যবসায়ীকে জরিমানা, বিভিন্ন ডিলার পয়েন্ট পরিদর্শন পুলিশের ধাওয়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ শেষ রক্ষা হয়নি মাদক কারবারির কক্সবাজারের দুই বেসরকারি হাসপাতালে কউকের অভিযান, মিলেছে অনিয়ম-অব্যবস্থাপনা পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় কওমি শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন। নজরুলের মানবিক চেতনা ধারণ করতে হবে: ডিসি জাহিদ ঈদগাঁও বাজার ও স্টেশনে ৭টি খাবার হোটেলে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ সাতকানিয়ায় ১৪৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪০ পদ শূন্য: ব্যাহত হচ্ছে পাঠদান তিন সন্তান জন্মের আনন্দ ম্লান, চিকিৎসা-খাবারের খরচে বিপাকে পরিবার অন্ধ সমাজ পরিবর্তনে ঐক্যবদ্ধ হতে হবে
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা গোলাম হাসনাইন রাসেল

  

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম হাসনাইন রাসেল। তিনি পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের ছেলে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কঠোর নিরাপত্তার বলয়ে পুলিশের গাড়িতে করে তাকে ভাঙ্গুড়া পৌর সদরের সরদারপাড়ায় নিজ বাড়িতে নেওয়া হয়। সেখানে ফ্রিজিং গাড়িতে রাখা মায়ের মরদেহের মুখ শেষবারের মতো দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাতের পর অযু ও পোশাক পরিবর্তন করে তাকে ভাঙ্গুড়া ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজার স্থানে নিয়ে যাওয়া হয়।

জানাজার আগে উপস্থিত জনতার উদ্দেশ্যে রাসেল তার মায়ের জন্য দোয়া চেয়ে বলেন, ‘আমার মা একজন গৃহিণী ছিলেন। তিনি আজ পৃথিবীতে নেই। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন এবং কবরের সওয়াল-জবাব সহজ করে দেন।’ একই সঙ্গে তিনি পরিবারের কোনো ভুলত্রুটি থাকলে এলাকাবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। জানাজা শেষে পুলিশের কড়া পাহারায় তাকে পার-ভাঙ্গুড়া কবরস্থানে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি মায়ের কবরে মাটি দেন ও দোয়ায় অংশ নেন। আনুষ্ঠানিকতা শেষে পুনরায় তাকে পুলিশের গাড়িতে করে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, রাসেলের মা ও সাবেক এমপি মকবুল হোসেনের স্ত্রী বেগম নুরজাহান রেখা বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। এর আগে গত ২০ জুলাই রাতে ঢাকার মিরপুর থেকে রাসেল ও তার সহযোগী বশিরকে গ্রেপ্তার করে পুলিশ। বিস্ফোরক আইনের মামলায় তাদের কারাগারে পাঠানো হয়েছিল। মায়ের অসুস্থতার কারণে রাসেলের আইনজীবী জামিনের আবেদন করলে গত বুধবার (১২ আগস্ট) পাবনা জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত তা মঞ্জুর করেন। তবে জামিনের আদেশ কারাগারে পৌঁছানোর আগেই তাকে চাটমোহর থানার আরেকটি বিস্ফোরক মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

পরবর্তীতে মায়ের জানাজায় অংশ নেওয়ার সুযোগ চেয়ে জেলা ম্যাজিস্ট্রেট ও পাবনার জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। সেই আবেদনের প্রেক্ষিতেই তাকে নির্দিষ্ট সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাজায় ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুরসহ বিভিন্ন এলাকার রাজনৈতিক নেতাকর্মী, স্বজন ও স্থানীয়রা অংশ নেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page