২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বিদেশ যাওয়া অন্যায় নয়,তবে বৈধপথে বিদেশ গিয়ে সমস্যা হলে সরকার আপনার পাশে দাড়াঁবে……সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে ফুলেল শুভেচ্ছা, প্রতিমন্ত্রীর ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পার্বত্য মন্ত্রীর সঙ্গে বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সৌজন্য সাক্ষাৎ সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: চট্টগ্রামের ডিসি কক্সবাজারে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ শুরু টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক চার বছর পর জয়ে প্রিমিয়ার লিগ শুরু চেলসির, রোমাঞ্চকর ম্যাচে ফুলহ্যামের হার কিশোরগঞ্জে প্রতিবেশীদের মাঝে সম্পদ ও আনন্দ সহভাগিতা অনুষ্ঠান  জন্মহার বাড়াতে সিঙ্গাপুরের বড় উদ্যোগ: পরিবারপ্রতি ৪০ হাজার পাউন্ড পর্যন্ত সহায়তা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ
আন্তর্জাতিক:
জন্মহার বাড়াতে সিঙ্গাপুরের বড় উদ্যোগ: পরিবারপ্রতি ৪০ হাজার পাউন্ড পর্যন্ত সহায়তা চীনের গুয়াংজু ও সিডনির মধ্যে ফেডএক্সের সরাসরি কার্গো ফ্লাইট চালু ব্রিকস সম্মেলনে যোগ দিতে ৪০০ সদস্যের বহর নিয়ে ভারত সফরে আসছেন শি জিনপিং ব্রিকস সম্মেলনে ৪০০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ভারত সফরে শি জিনপিং! যুক্তরাষ্ট্রে বড় ধাক্কা: প্রায় ২ লাখ বিদেশির ভিসা বাতিলের পথে ট্রাম্প প্রশাসন সরকারের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ, ৫ সেপ্টেম্বর ফের রাজপথে ককোরোচ জনতা পার্টি রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটুতে কাতারের পুলিশ একাডেমির চৌকস দলের অংশগ্রহণ পাটনায় অবতরণের সময় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে পাখির ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন ১৬৪ যাত্রী বিদেশ ভ্রমণে ইসরাইলি পরিচয় গোপন করছেন অর্ধেকের বেশি নাগরিক দুবাই-কুয়েত রুটে এমিরেটসের ফ্লাইট পুনরায় চালু, আপাতত সীমিত সূচি
     
             

পেকুয়া মসজিদের জমি দখলের চেষ্টা ইউপি সদস্যের,সংঘর্ষে আহত ৩,আটক ৩

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

পেকুয়া প্রতিনিধি >>> কক্সবাজারের পেকুয়ায় রাজাখালীতে ইউপি সদস্য সাইফুল্লাহ’র নেতৃত্বে মসজিদের জমি দখলের চেষ্টায় স্থানীয়দের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়। স্থানীয় জনতা ৩ জনকে ধরে পুলিশের হাতে তুলে দেন। এসময় তাদের কাছ থেকে দেশীয় ১টি কিরিচ উদ্ধার করা হয়।শনিবার (৮ মার্চ) বিকেলে উপজেলার রাজাখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নতুন ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।আটককৃত হলেন, রাজাখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বামুলা পাড়া এলাকার শফি আলমের ছেলে ইউসুফ (২৭)একই এলাকার জপির আলমের ছেলে মিসকাত উদ্দিন সিকদার (২৭) নুরুল আলমের ছেলে,শহর আলী (৩৫)।
আহতেরা হলেন নতুন ঘোনা এলাকার আবুল শরিফের ছেলে আবুল বশর (৪৫), মোহাম্মদ দুদু মিয়ার ছেলে রিদুয়ান (৩৩) ও একই এলাকার শাহাব উদ্দিনের স্ত্রী শামিমা ইয়াসমিন (২৮)।
স্থানীয় প্রত্যক্ষদর্শী এনামুল হক জানান, বেশ কিছু দিন ধরে রাজাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নতুনঘোনা গোদার পাড় এলাকার বায়তুল মামুর জামে মসজিদের জায়গা দখলের চেষ্টা করে যাচ্ছে স্থানীয় ইউপি সদস্য সাইফু্ল্লাহ মেম্বার। গত বৃহস্পতিবার সকালে সন্ত্রাসীদের নিয়ে দলবদ্ধ হয়ে মসজিদে জায়গা জবর দখলের চেষ্টা চালালে স্থানীয় জনতা ও মসজিদের মুসল্লীদের সাথে সংঘর্ষ বেঁধে যায়। এতে বেশ কযেকজন আহত হয়। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ও পেকুয়া সেনা ক্যাম্পের টহল টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ফের একই কায়দায় শনিবার বিকেল ৩ টার দিকে দেশীয় অস্ত্রসহ সংবদ্ধ হয়ে মসজিদের জমি দখলে নিতে এলাকাবাসীর উপর হামলা চালায়।স্থানীয় মসজিদের মুসল্লী জাহাঙ্গীর আলম জানান, গত শুক্রবার বিকেলে স্থানীয় মসজিদের মুসল্লী ও এলাকাবাসী সাইফুল্লাহ মেম্বার এর বিচার দাবি করে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন। তারই জের ধরে বিকেলে সাইফুল মেম্বারের নেতৃত্বে সংবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে ফের মসজিদে জায়গা দখলে নিতে আসে। এসময় স্থানীয়দের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে, এতে মহিলাসহ ৩ জন আহত হয়। এসময় স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিলে সাইফুল মেম্বারসহ অন্যরা পালিয়ে গেলেও ৩ জনকে স্থানীয়রা আটক করে। পরে আটকৃতদের পুলিশের হাতে তুলে দেন স্থানীয় মুসল্লী ও জনতা।এ বিষয়ে অভিযুক্ত সাইফুল্লাহ মেম্বারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ না পাওয়ায় বক্তব্য দেয়া সম্ভব হয়নি।এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, রাজাখালী ইউনিয়নের নতুনঘোনা নামক স্থানে ৩জনকে আটক করে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে থানায় নিয়ে আসে। স্থানীয়দের অভিযোগ আটককৃতরা মসজিদের জমি দখলের চেষ্টা করে। একজন ইউপি সদস্যের নেতৃত্বে আটককৃতদের নিয়ে জমি দখলে নিতে ঘটনাস্থলে যায় বলে স্থানীয়রা অভিযোগ করেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বিদেশ যাওয়া অন্যায় নয়,তবে বৈধপথে বিদেশ গিয়ে সমস্যা হলে সরকার আপনার পাশে দাড়াঁবে……সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী
পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে ফুলেল শুভেচ্ছা, প্রতিমন্ত্রীর ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
পার্বত্য মন্ত্রীর সঙ্গে বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সৌজন্য সাক্ষাৎ
সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: চট্টগ্রামের ডিসি
কক্সবাজারে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ শুরু
টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক
কিশোরগঞ্জে প্রতিবেশীদের মাঝে সম্পদ ও আনন্দ সহভাগিতা অনুষ্ঠান 
কাতারে সাউইস্ট গাড়িতে বিশেষ ছাড়: ডাউনপেমেন্ট ছাড়াই মিলছে আইফোন ১৭

You cannot copy content of this page