পেকুয়া প্রতিনিধি>>> কক্সবাজারের পেকুয়ায় মাদ্রাসা শিক্ষককের বাড়ীতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে।(০২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়ের ৪নং ওয়ার্ডের জৈনুদ্দীন পাড়া মৃত নুরুচ্ছফার পুত্র মাদ্রাসা শিক্ষক রহিম উল্লার বাড়ীতে এ ঘটনা ঘটে।এ ঘটনায় তিন জন নারী আহত হয়েছেন মৃত নুরুচ্ছফার কন্যা রেহেনা বেগম(৫০),ও শাহনা বেগম(৫৫),রহিম উল্লার স্ত্রী জান্নাতারা সীমা(৩৫),আহতদের উদ্ধার করে পেকুয়া সরকারি হাসপালে ও বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন একই ইউপির ৩নং ওয়ার্ডের মৌলভী পাড়া এলাকার লেদুয়ার মিয়ার পুত্র যুবলীগ নেতা হাবিব উল্লাহ (৪০),সিরাজুল ইসলাম(৩০),এনামুল হক (২৫),ও ৪নং ওয়ার্ডের জৈনুদ্দীন পাড়া এলাকার মৃত নুরুচ্ছ সোলতানের পুত্র রহমত উল্লাহ (৫০)।ভোক্তভোগী রহিম উল্লাহ বলেন,২৬ শতক জায়গা নিয়ে রহমত উল্লাহর সাথে বিরোধ হয় এরই জেরধরে যুবলীগ নেতা হাবিব উল্লাহ সিরাজুল ইসলাম,এনামুল হক, আওয়ামীলীগের কর্মী রহমত উল্লাহ সহ আমার রান্না ঘর ভাঙচুর করে নিয়ে যায়,বাড়ীর আসবাবপত্র স্বর্ণালঙ্কার।প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকার ক্ষতি করে।আমার বোন রেহেনা ও শাহনা এবং আমার স্ত্রী সীমাকে মারধর করে।আমি কক্সবাজার সুফিয়া নুরানী মাদ্রাসায় শিক্ষক হিসাবে কর্মরত।সে সুবাদে আমি কক্সবাজার থাকি।আমার চাচার ফাতেহা উপলক্ষে বাড়ীতে আমি আমার বোনেরা বাড়ীতে এসেছি।আমার টয়লেট ও রান্না ঘর ভাঙচুর করে নিয়ে গেছে।আমি একজন সাধারণ শিক্ষক।আমি প্রশাসনের আন্তরিক সহযোগীতা কামনা করছি।অভিযুক্ত হাবিব উল্লাহর কাছে মুটো ফোনে একাধিক ফোন করেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।











মন্তব্য