৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
ধর্মীয় মূল্যবোধই পারে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে: শাহজাহান চৌধুরী লোহাগাড়ায় মাটি কাটতে বাধা দেওয়ায় জামায়াত কর্মীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি নোয়াখালীতে গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দেবিদ্বারে মৎস্যজীবীদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান নগরকান্দায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, ৩২ জন আটক জলাবদ্ধতা কমাতে চট্টগ্রামে ১৭ স্লুইস গেট প্রস্তুত, বাকি ৪টির কাজ চলছে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ মোটরসাইকেলের শোভাযাত্রা অপরাধ দমনে সরকারের জিরো টলারেন্স নীতি : মন্ত্রী মীর হেলাল যুদ্ধ উত্তেজনার মাঝেও জ্বালানিবাহী ৮ জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায়
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • পেকুয়ায় আগুনে ব্যবসায়ীর গোডাউন পুড়ে ছাই,ক্ষতি প্রায় ৭০ লাখ টাকা
  • পেকুয়ায় আগুনে ব্যবসায়ীর গোডাউন পুড়ে ছাই,ক্ষতি প্রায় ৭০ লাখ টাকা

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ দিদারুল ইসলাম,পেকুয়া (কক্সবাজার) >>> কক্সবাজারের পেকুয়ার টইটং ইউনিয়নে এক ডিলার প্রতিষ্ঠানের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাজীবাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই গোডাউন থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে স্থানীয়রা ছুটে আসেন। পরে ব্যবসায়ী জাবেদ আহমেদের মালামালভর্তি গোডাউনটি সম্পূর্ণ আগুনে পুড়ে যায়। ব্যবসায়ী জাবেদ আহমেদের দাবি, গোডাউনে থাকা প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার মালামাল এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।টইটং ইউনিয়ন পরিষদের সদস্য কাইছার মোহাম্মদ ইলিয়াছ জানান, গভীর রাতে আগুনে গোডাউনের অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হলেও গোডাউনের বড় অংশই ক্ষতিগ্রস্ত হয়।পেকুয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে প্রায় এক কোটি টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হলেও সয়াবিন তেল, দুধসহ প্রায় ১০ লাখ টাকার পণ্য সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন আশপাশের স্থাপনায় ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা হওয়ায় পাশের ইসলামী ব্যাংক শাখাটি বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায়।অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page