১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
নোয়াখালী ৫ আসনের বি এন পির প্রার্থী মোঃ ফখরুল ইসলামের পক্ষে মালদ্বীপে আলোচনা সভা অনুষ্ঠিত । চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসে চরম সংকট ঋণ খেলাপের দায়ে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল সাতকানিয়ায় বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী আহত, মহাসড়ক অবরোধ শ্রীনাথপুর মোহাম্মাদীয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী মহা সম্মেলন আজ ময়মনসিংহে পিআইবির নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন সমাপ্ত বান্দরবানে ক্রীড়া সংগঠকদের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী মতবিনিময় বান্দরবানে গণভোটের পক্ষে প্রচারণা সভায় ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান উপদেষ্টা আদিলুর রহমান খানের চট্টগ্রামে চেয়ারম্যান বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার, দুই ভাই গ্রেফতার
আন্তর্জাতিক:
ইরানের তেহরানে মসজিদে আগুন, বিপ্লব পূর্ববর্তী পতাকা উড়ালো বিক্ষোভকারীরা প্রবাসীদের কাছে কনস্যুলার সেবা পৌঁছে দিতে আড্ডু সিটিতে সফরে হাইকমিশনার টিম সিলেটে অবতরণ করে তারেক রহমানের ফেসবুক পোস্ট ড.কাজী আবুল বাসার কে মাদারীপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নের দাবিতে সভা করেছে ইতালি প্রবাসীরা। আরাকান আর্মির সঙ্গে সংঘাতে আরসা-আরএসও, এপারে আতঙ্ক বিএনপি নেত্রী হেলেন জেরিন খানের বিএনপির মনোনয়নের দাবীতে মতবিনিময় সভা শোক_সংবাদঃ আর্থিক ঘাটতি বাড়ছে অনিশ্চয়তার ঘূর্ণিপাকে বন্দি দেশের অর্থনীতি বিশ্ব ব্যর্থতা দিবস আজ আফগানিস্তানের ১৯ ঘাঁটি দখল ও ৫০ তালেবানকে হত্যার দাবি পাকিস্তানের
  • প্রচ্ছদ
  • কক্সবাজার >> চট্টগ্রাম >> দেশজুড়ে
  • পুলিশ সুপারের সোর্স পরিচয়ে চাঁদাবাজি, চাঁদাবাজ রাশেল আটক
  • পুলিশ সুপারের সোর্স পরিচয়ে চাঁদাবাজি, চাঁদাবাজ রাশেল আটক

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আবদুর রাজ্জাক।। কক্সবাজারের হোটেল মোটেল জোন সহ বিভিন্ন স্হান থেকে পুলিশ সুপার ও টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সহ ডিবি পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে রাশেল খন্দকার নামক এক প্রতারককে আটক করেছে কক্সবাজার সদর থানা পুলিশ।২১ ফেব্রুয়ারী (মঙ্গলবার) রাতে কক্সবাজার পৌরসভার লাইটহাউজ পাড়ার কটেজ জোন থেকে আটক করা হয়েছে।একাধিক কটেজ মালিক জানান , রাশেল খন্দকার দীর্ঘদিন পুলিশের সোর্স পরিচয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে হয়রানি ও অর্থ আদায় করে আসছিল। কখনও নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রীর লোক, কখনো এসপির সোর্স, কখনওবা টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এর সোর্স আবার কখনো ডিবি’র সোর্স পরিচয় দিয়ে প্রতিটি কটেজ মালিকের কাছ টাকা হাতিয়ে নিচ্ছে। রাশেল খন্দকার এভাবে প্রশাসনের নাম ভাঙ্গিয়ে বিপুল অর্থ হাতিয়েছে বলে অভিযোগ উঠেছে।জানা যায়, রাশেল খন্দকার নামক এক প্রতারক দীর্ঘদিন ধরে কটেজ জোন সহ বিভিন্ন স্হানে গিয়ে নিজেকে পুলিশের সোর্স কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছের লোক পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে। সে প্রায় সময় মদ পান করে মাতাল হয়ে হোটেল মোটেল জোনে মাতলামি ও আগত পর্যটকদের হয়রানি সহ বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে।তার ভয়ে কেউ মুখখোলার সাহস পাইনা, কারণ সে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছের লোক ও পুলিশ সুপারের বিশ্বস্ত সোর্স।এভাবে সে দিনেরপর দিন হোটেল মালিক ও পর্যটকদের হয়রানি সহ ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে।এই রাশেল খন্দকার কিছুদিন আগে চকরিয়া প্রেসক্লাবের এক সাংবাদিককে হুমকি দেয়ার কারণে পুলিশ তাকে আটক করে।পরে বিভিন্ন লোকের সুপারিশের কারণে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক কটেজ মালিক জানান, রাশেল খন্দকার কখনো নিজেকে পুলিশ সুপারের সোর্স আবার কখনো ডিবি পুলিশ সহ টুরিস্ট পুলিশের সোর্স পরিচয় দিয়ে প্রতিটি কটেজ থেকে প্রতিদিন টাকা হাতিয়ে নিচ্ছে। তার অত্যাচারে অতিষ্ঠ কটেজ মালিকরা।কটেজ মালিকরা জানান, এই রাশেল খন্দকার নিজেকে পুলিশের সোর্স কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী’র কাছের লোক পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে প্রতিটি কটেজ থেকে সাপ্তাহিক টাকা তুলে।কেউ টাকা দিতে দিতে অস্বীকৃতি জানালে তার কটেজে পুলিশ ঢুকিয়ে দেয়া মিথ্যা মামলা দিয়ে হয়রানি ভয়ভীতি প্রদর্শন করে থাকে।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুজ্জামান জানান, কটেজ জোনে এক ব্যক্তি পুলিশের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করছে এমন সংবাদ পেয়ে পুলিশের একটি টিম পাঠিয়ে রাশেল খন্দকার নামক এক প্রতারককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page