১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা’দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা অস্ট্রেলিয়ার মাটিতে ৬ উইকেট শিকারের রহস্য জানালেন হাসান মাহমুদ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে ডারউইনে প্রথম টেস্ট: পেসারদের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বপ্নময় দিন বাংলাদেশের টেকনাফে ৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্ঠি পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ এর জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক:
পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার চক্র ফাঁস, গ্রেপ্তার ১১ প্রেক্ষাপট: হরমুজ প্রণালি নিয়ে নতুন সমীকরণ: ইরানের শক্ত অবস্থান কি মেনে নিচ্ছে জিসিসি? দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইট: বিশ্বের স্বল্পতম দূরত্বের এ৩৫০ যাত্রা দীর্ঘমেয়াদি ঘাটতি সত্ত্বেও জুনে ইউক্রেনের সামরিক সহায়তায় বড় উল্লম্ফন ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবের মুখে কঙ্গো: সতর্কবার্তা ডব্লিউএইচও’র তীব্র খরা ও দাবানলে বিপর্যস্ত ইউরোপের অর্থনীতি: জিডিপি হ্রাসের আশঙ্কা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ তিনজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় পরিবারকে সময় দিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব ছাড়ছেন ক্যারোলাইন লেভিট
     
             

পিরোজপুর-২ আসনে নেছারাবাদ থেকে বিএনপি প্রার্থী চেয়ে হাতে ব্যানার নিয়ে নারীদের মিছিল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আজিজুল ইসলাম,নেছারাবাদ,পিরোজপুর >>> পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালি ও নেছারাবাদ) আসনে নেছারাবাদ থেকে বিএনপির প্রার্থী মনোনয়নের দাবিতে হাতে ব্যানার নিয়ে মিছিল করেছেন শতাধিক নারী। বৃহস্পতিবার সকালে উপজেলার আটঘর কুড়িয়ানা ও সুটিয়াকাঠি ইউনিয়নের বালিহারি গ্রাম এলাকার শতাধিক নারী নেছারাবাদ থেকে প্রার্থী দেয়ার দাবিতে ওই মিছিলে অংশ নেন। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: ফকরুল আলমকে নেছারাবাদ থেকে মনোনয়ন দেয়ার দাবিতে ওই মিছিল করা হয়েছে বলে মনোনয়ন প্রত্যাশি ফকরুল আলমসহ তার মিছিলে অংশ নেয়া বেশ কয়েকজন নারী স্বীকার করেছেন।মিছিলে অংশ নেওয়া কয়েকজন নারী জানান, তারা বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. ফকরুল আলমকে প্রার্থী হিসেবে দেখতে চান। আটঘর কুড়িয়ানা ইউনিয়নের এক নারী বলেন, “আমরা সাবেক চেয়ারম্যান জাকির হোসেন নান্টু মিয়ার কথায় মিছিলে এসেছি। ফকরুল ভাইকে বিএনপি থেকে মনোনয়ন দেয়ার দাবি জানাচ্ছি।”মিছিলে অংশ নেওয়া অধিকাংশ নারীই স্থানীয় দিনমজুর ও গৃহিণী বলে জানা গেছে। মনোনয়ন প্রত্যাশি ফকরুল আলমের নিজ বালিহারি গ্রামের সেলি বেগম বলেন, “আমরা নেছারাবাদ থেকে বিএনপির প্রার্থী চাই, তাই মিছিলে এসেছি।” একই এলাকার ফরিদা বেগম বলেন, “আমরা বিএনপির ফকরুল ভাইকে এমপি হিসেবে দেখতে চাই।”আটঘর কুড়িয়ানা ইউনিয়নের বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান মো. জাকির হোসেন নান্টু মিয়া বলেন, “ওই নারীরা নেছারাবাদ থেকে বিএনপির প্রার্থী চাওয়ার দাবিতে মিছিল করেছেন।”দলীয় সূত্রে জানা গেছে, এ আসনে বিএনপি থেকে অর্ধডজন নেতা মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তাদের মধ্যে আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন, মাহমুদ হোসেন ও ফকরুল আলম ছিলেন আলোচনায়। বর্তমানে এ আসনে জামায়াতের প্রার্থী শামীম বিন সাঈদির বিপরীতে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মনোনীত প্রার্থী আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন।তবে মনোনয়ন ঘোষণার পরও ফকরুল আলমের সমর্থকদের একটি অংশ এখনো নীরব অবস্থানে রয়েছেন। বৃহস্পতিবার সকালে তার নিজ গ্রাম বালিহারি ও নাসির উদ্দীন নান্টু মিয়ার এলাকার নারীসমর্থকরা বিক্ষোভ মিছিল করেন।এ বিষয়ে নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মনোনয়নবঞ্চিত নেতা মো. ফকরুল আলম বলেন, “এটা এখনো দলের চূড়ান্ত তালিকা নয়। ডিসেম্বর মাসে তফসিল ঘোষণার পরই চূড়ান্ত প্রার্থী নির্ধারণ হবে। তখন যার নাম ঘোষণা করা হবে, আমরা তার পক্ষেই কাজ করব। তিনি বলেন, আজকে যারা মিছিল করেছে তারা আমাকে চাচ্ছে। আশা রাখি দল আমাকে পূনরায় বিবেচনা করবে”।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা’দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা
টেকনাফে ৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক
চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্ঠি
পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ এর জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
টোক ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবু বককর সিদ্দিক কিরণ আড়ালিয়া উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত।
কোটি টাকার সড়কে জলাবদ্ধতা, নিম্নমানের কাজের অভিযোগ—বিল নিয়ে ঠিকাদার-পৌর নির্বাহীর দ্বন্দ্ব

You cannot copy content of this page