২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের গবিন্দপুর এলাকায় বাস ও লেগুনা মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্হলেই ২ জন নিহত,আহত ৩ জন। চট্টগ্রামে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম সহ ২৫১ সিমকার্ড জব্দ চট্টগ্রামে জাহাজে দুই বিদেশি নাবিকের মারামারি, থাই নাগরিক নিহত। কক্সবাজার সৈকতে ইফতির সুরের জাদু মুগ্ধ পর্যটক জাহাজে দুই ক্রুর মারামারি, ছুরিকাঘাতে থাইল্যান্ড নাগরিক নিহত ম্যানসিটির হোঁচটে ২২ বছরের পর ইংল্যান্ডের রাজা আর্সেনাল দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নারীসহ নিহত ৯ বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু মহেশখালীতে ভিন্ন রূপ ভাই, বোন ও শাশুড়ির বিরুদ্ধে মাদক কারবারির ধর্ষণ মামলা নিরাপদ কর্মস্থল ও চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে ড্যাব চট্টগ্রাম এর মানববন্ধন:
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

পানি বন্ধ করলে যুদ্ধের ইঙ্গিত পাকিস্তানের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় সিন্ধু পানিচুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে ভারত। দেশটির এ পদক্ষেপকে ‘যুদ্ধের শামিল’ বলে উল্লেখ করেছে পাকিস্তান। এছাড়া তারা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটি (এনএসসি) বৃহস্পতিবার কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, পাকিস্তানের আইনি অধিকারভুক্ত পানি প্রবাহ বন্ধ বা অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার যেকোনো পদক্ষেপ সরাসরি ‘যুদ্ধের উসকানি’ হিসেবে বিবেচিত হবে। এজন্য জাতির শক্তির ব্যবহার করে তার জবাব দেওয়া হবে।

ভারত সরকার এই পানিচুক্তি স্থগিত করার পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে আরও নানা পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে রয়েছে ভিসা বাতিল, ভিসা সেবা স্থগিত এবং পাকিস্তানিদের ভারতে প্রবেশ নিষেধ। ভারতের দাবি, জম্মু-কাশ্মীরের (ভারত অধিকৃত) পাহেলগামে মঙ্গলবারের পর্যটক হামলার পিছনে পাকিস্তান-প্রশিক্ষিত সন্ত্রাসীরা রয়েছে। যদিও পাকিস্তান এই অভিযোগকে ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ বলে উল্লেখ করে দৃঢ়ভাবে অস্বীকার করেছে।

এনএসসি বৈঠকে আরও বলা হয়, সিন্ধু পানিচুক্তি একটি আন্তর্জাতিক চুক্তি যা বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সম্পাদিত হয়েছে এবং তাতে একতরফাভাবে চুক্তি স্থগিত করার কোনো বিধান নেই। ভারতের এই আচরণ আন্তর্জাতিক নীতিমালাকে উপেক্ষা করে এবং এটি একটি দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ

বিবৃতিতে পাকিস্তান বলেছে, পানি এই দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থের বিষয় এবং ২৪ কোটি মানুষের জীবনজীবিকার জন্য অপরিহার্য। এই পানি প্রাপ্তি রক্ষা করতে দেশ সব ধরনের ব্যবস্থা নেবে।

এনএসসিএর মতে, ভারতের এই একতরফা ও আগ্রাসী পদক্ষেপ কেবল দুই দেশের মধ্যকার উত্তেজনাই বাড়াবে না, বরং এটি দক্ষিণ এশিয়ায় একটি ভয়ঙ্কর জিওপলিটিক্যাল সংকট তৈরি করতে পারে।

এর আগে বুধবার (২৩ এপ্রিল) পাকিস্তানের বিরুদ্ধে ৫ টি সিদ্ধান্ত ঘোষণা করে ভারত। সিদ্ধান্তগুলো হলো সিন্ধু পানিচুক্তি বাতিল, পাকিস্তানের সঙ্গে আটারি সীমান্ত বন্ধ, পাকিস্তানে ভারতের হাইকমিশন থেকে কর্মী প্রত্যাহার, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল ও ৪৮ ঘণ্টার মধ্যে দেশটির নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ।

এরপর বৃহষ্পতিবার একধাপ এগিয়ে ভারতের সাথে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত রাখার ঘোষণা দিয়েছে এবং তাৎক্ষণিকভাবে ওয়াগাহ সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত জানালো পাকিস্তান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page