১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু জ্বালানি সংকটে বিশ্ব: বাড়তি মুনাফায় ভারত ও যুক্তরাষ্ট্রের তেল শোধনাগার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি ৯ মাস পর আরাকান আর্মির জিম্মিদশা থেকে মুক্ত ২৪ জেলে দেশে ফিরেছেন স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের লালপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি শোক মিছিল দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন অবহেলায় বিলীনের পথে বলিহার রাজার কাছারিবাড়ি, সংরক্ষণে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সিদ্ধান্তের অপেক্ষা শিগগিরই সিদ্ধান্ত পাওয়ার আশা—ইউএনও তাইফুর রহমান মোঃ ছানোয়ার হোসেন
আন্তর্জাতিক:
কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নীরব নয়াদিল্লি বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি: টানা চার দিন বাড়ল দর ফিলিস্তিনের সমর্থনে ১০ অক্টোবর বিশ্বব্যাপী কর্মসূচির ডাক গ্লোবাল অ্যালায়েন্সের কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা
     
             

পাঠাগার হোক নেতৃত্ব বিকাশের কেন্দ্র- শাহজাহান চৌধুরী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ >>> সাতকানিয়া লোহাগাড়া (চট্টগ্রাম-১৫) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “একটি আদর্শ ও সুসংগঠিত সমাজই শক্তিশালী রাষ্ট্র গঠনের মূল ভিত্তি। আর নৈতিক মূল্যবোধ সম্পন্ন সমাজ বিনির্মাণে পাঠাগারের কোনো বিকল্প নেই।শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) দুপুরে চট্টগ্রামের লোহাগাড়ায় ‘ইকরা ইসলামী পাঠাগার’-এর নতুন কার্যালয় উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সংসদ সদস্য তাঁর বক্তব্যে বর্তমান সময়ের সামাজিক অবক্ষয় রোধে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কিশোর গ্যাং কালচার, মাদকাসক্তি ও সন্ত্রাসবাদ থেকে সমাজকে রক্ষা করতে হলে তরুণ প্রজন্মকে বইমুখী করতে হবে। একটি পাঠাগার কেবল বই পড়ার স্থান নয়, বরং এটি জ্ঞানচর্চা ও সঠিক নেতৃত্ব বিকাশের সূতিকাগার। প্রতিটি পরিবারকে আদর্শ হিসেবে গড়ে তুলতে এবং তরুণদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে তিনি সামাজিক ঐক্যের ডাক দেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে পাঠাগারের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার বলেন,দেশের বিশাল জনসংখ্যাকে যদি সঠিক শিক্ষা ও দিকনির্দেশনা দেওয়া যায়, তবে তারা জনসম্পদে পরিণত হবে। ইকরা ইসলামী পাঠাগার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।”অনুষ্ঠান শেষে স্থানীয় বাসিন্দাদের দাবির মুখে শাহজাহান চৌধুরী এমপি ওই এলাকার নদী ভাঙন কবলিত স্থান ও বিভিন্ন ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেন। এসময় তিনি স্থানীয় কবরস্থানের বাউন্ডারি ওয়াল নির্মাণ এবং শাহ মজিদিয়া আখতারুল উলুম দাখিল মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দেন।পাঠাগারের সভাপতি মাস্টার নেজামুল ওয়াহিদের সভাপতিত্বে এবং মাস্টার একরামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, পাঠাগারের সদস্য ও স্থানীয় বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের লালপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি শোক মিছিল
আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন
অবহেলায় বিলীনের পথে বলিহার রাজার কাছারিবাড়ি, সংরক্ষণে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সিদ্ধান্তের অপেক্ষা শিগগিরই সিদ্ধান্ত পাওয়ার আশা—ইউএনও তাইফুর রহমান মোঃ ছানোয়ার হোসেন
রাজশাহীতে এবার এসএসসির ৯৮ হাজার খাতা চ্যালেঞ্জ
টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টের যাত্রীবাহি স্লিপার বাস তল্লাশিকালে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক।
রুহিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
ঘামের বিনিময়ে স্বপ্ন বুনছে বাঁশখালীর ক্রিকেট কন্যারা, দরকার পৃষ্ঠপোষকদের সহায়তা

You cannot copy content of this page