২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের ভাঙ্গায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত – ৩ কিশোরগঞ্জে জেডসি বান্ধব গ্রীণস্কুল ও পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা অনুষ্ঠান  কিশোরগঞ্জে মানবিকতার বিরল দৃষ্টান্ত: প্রতিবেশীদের সাথে সম্পদ ও আনন্দ সহভাগিতা অনুষ্ঠান!  সখিপুরে বসতঘরে আগুন, শিক্ষককে সন্দেহ করে, প্রতিবাদে ওই শিক্ষকের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি- পটুয়াখালীতে বিদেশ পাঠানোর নামে প্রতারণা: টাকা চাওয়ায় আটকে রেখে অমানুষিক নির্যাতন! সুনামগঞ্জের দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদীতে এক নারীর লাশ উদ্ধার শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত। লা লিগায় বার্সেলোনার গোল উৎসব: রাফিনহার রেকর্ডে এলচেকে উড়িয়ে জয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানালেন এলজিআরডি প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক:
বিদেশ ভ্রমণে ইসরাইলি পরিচয় গোপন করছেন অর্ধেকের বেশি নাগরিক দুবাই-কুয়েত রুটে এমিরেটসের ফ্লাইট পুনরায় চালু, আপাতত সীমিত সূচি হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ফি আরোপের খসড়া বিল অনুমোদন ইরানের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আমন্ত্রণ নিয়ে যা বলছে ইরান ভিয়েতনামে জাতীয় দিবসের ছুটিতে আকাশপথে রেকর্ড যাত্রীচাপ, বাড়ল ফ্লাইটের সংখ্যা নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ
     
             

পনেরশ একর জমিতে সাতকানিয়ায় বোরো আবাদ চরম ঝুঁকিতে বিপাকে কৃষক-বিএডিসি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। দক্ষিণ চট্টগ্রামের  সাতকানিয়া এবার প্রায় ১ হাজার ৫ শত একর জমিতে বোরো ধান চাষ এখন চরম ঝুঁকি সৃষ্টি হয়েছে। পানি উত্তোলনের অনুমতি নিয়ে প্রশাসনিক জটিলতা সৃষ্টি হওয়ায় অভিযান চালিয়ে পানি উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়। এতে বিপাকে পড়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), সেচ প্রকল্প ব্যবস্থাপক ও শত শত অসহায় কৃষক পরিবার।

স্থানীয় বিশ্বস্ত সূত্রে জানান,উপজেলার গরলা খাল–নয়াখালকে কেন্দ্র করে পরিচালিত এই সেচ প্রকল্পটি ১৯৮১ সাল থেকে বোরো আবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেেন।প্রকল্প ব্যবস্থাপক বশির আহাম্মদ, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ রাশেদুল ইসলাম, ওবায়দুল ও আবছারের তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে কৃষকেরা নির্বিঘ্নে সেচ সুবিধা পেয়ে আসছিল।

তবে খালটির জোয়ার-ভাটা নির্ভর হওয়ায় ভাটার সময় পানি না থাকলে সেচের মেশিন চালানো সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে কৃষি জমি রক্ষায় স্থানীয় কৃষকেরা পাঠানী পুলের পশ্চিম পাশে অবস্থিত বড়, বড় ডোবা থেকে পানি উত্তোলনের অনুমতি চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তার কাছে লিখিত দরখাস্ত প্রদান।

কিন্তু চলতি মৌসুমে নির্ধারিত সময়ে পানি না পাওয়ায় বোরো চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিলে কৃষকদের স্বার্থ রক্ষায় প্রকল্প ব্যবস্থাপকরা ডোবা থেকে মেশিনের মাধ্যমে পানি তুলে গরলা খাল–নয়াখালে সংরক্ষণ করে সেচ কার্যক্রম চালমান রাখে। কিন্তু এই কার্যক্রমকে কেন্দ্র করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান অভিযান চালিয়ে পানি উত্তোলনের সরঞ্জামাদি জব্দ করেন।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, সাতকানিয়া বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী মো. ইকবাল হোসাইন। তিনি জানান,জোয়ারের পানি না থাকলে কৃষকেরা দীর্ঘদিন ধরেই ডোবা থেকে পানি নিয়ে চাষাবাদ করে আসছেন। একটি মহল পরিকল্পিতভাবে এর বিরোধিতা করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে উপজেলা সেচ প্রকল্পের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহামুদুল হাসান বলেন, ডোবা থেকে পানি উত্তোলনের বিষয়ে আমরা একটি আবেদন পেয়েছি। কোনো প্রকল্পে অনুমোদন বা সংযোগ দেওয়া হলে তা সেচ কমিটির সভায় সিদ্ধান্ত হয়।
সেখানে  মিটার প্রয়োজন ছিল ৫ টা কিন্তু আছে একটা যার কারণে এই সমস্যা সৃষ্টি হচ্ছে।আগামী ২২ ডিসেম্বর সেচ কমিটির সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।

স্থানীয় কৃষকদের আশঙ্কা, বিকল্প পানি উৎস ব্যবহার করতে না পারলে চলতি মৌসুমে বোরো ধানের ব্যাপক ক্ষতি হবে। দ্রুত অনুমোদন না এলে জমিতে ধান রোপণ ও ফলন মারাত্মকভাবে ব্যাহত হবে বলে তারা জানান। কৃষকেরা অবিলম্বে সমস্যার স্থায়ী সমাধান এবং সেচ কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত – ৩
কিশোরগঞ্জে জেডসি বান্ধব গ্রীণস্কুল ও পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা অনুষ্ঠান 
কিশোরগঞ্জে মানবিকতার বিরল দৃষ্টান্ত: প্রতিবেশীদের সাথে সম্পদ ও আনন্দ সহভাগিতা অনুষ্ঠান! 
সখিপুরে বসতঘরে আগুন, শিক্ষককে সন্দেহ করে, প্রতিবাদে ওই শিক্ষকের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি-
পটুয়াখালীতে বিদেশ পাঠানোর নামে প্রতারণা: টাকা চাওয়ায় আটকে রেখে অমানুষিক নির্যাতন!
সুনামগঞ্জের দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদীতে এক নারীর লাশ উদ্ধার
শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত।
ঘুষ.সাইট: দুই দিনে জমা পড়ল ১৩ কোটি ৬৫ লাখ টাকার ঘুষের অভিযোগ

You cannot copy content of this page