১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভরা মৌসুমেও ভোলার তজুমদ্দিনের মেঘনায় মিলছে না ইলিশ, বিপাকে হাজারো জেলে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিয়মিত খেলা উচিত: জেসন গিলেস্পি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে রাঙামাটিতে পিকআপ ভ্যান উল্টে তিনজনের মৃত্যু, আহত তিন ঢাকার ১১০ কিলোমিটার নৌপথে বৈদ্যুতিক ওয়াটার বাস চালুর পরিকল্পনা সরকারের তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ছয় মাস: প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স নিয়ে কামিন্স ও নির্বাচকদের তোপ দাগলেন পন্টিং
আন্তর্জাতিক:
আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক ফ্লোরিডায় রাশিদা তালিবের নির্বাচনী সমাবেশ বাতিল, নেপথ্যে ইহুদিবিদ্বেষের অভিযোগ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডের প্রয়াণ: বিতর্ক ও শোকের ছায়া
     
             

পটুয়াখালীতে ফেসবুকে স্টাটাস দিয়ে তরুণীর আত্মহত্যা।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী>>> পটুয়াখালীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টাটাস দিয়ে আফরোজা আক্তার খাদিজা (২৩) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন।বুধবার (২৩ অক্টোবর) বিকেলে পটুয়াখালীর কাঠপট্রি এলাকার তালতলী রোডে এমন ঘটনা ঘটে।পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।আফরোজার বাবার নাম হানিফ মুন্সি এবং মায়ের নাম জাহানারা বেগম।তার বাবা কাঠমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করেন।স্থানীয়রা জানিয়েছেন,আফরোজা আক্তারের সঙ্গে অনেক বছর ধরে এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল।কিন্তু বেশ কিছুদিন ধরে সেই ছেলে আফরোজার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং যোগাযোগ করলেও ঝগড়াঝাটি করতেন।এতে আফরোজা মানসিকভাবে ভেঙে পরেন।স্থানীয় একটি হাসাপাতালে চাকরি করতেন আফরোজা।কিন্তু মানসিক ভাবে ভেঙে পরায় সেই চাকরিটি ছেড়ে দেন তিনি।পরে বুধবার দুপুরে মোবাইল ফোনে ঝগড়াঝাটি করতে শোনেন স্থানীয়রা।বিকেলে নিজের ঘরে ফেসবুকে স্টাটাসে তার প্রেমিকের কথা উল্লেখ করে ওরনা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন আফরোজা।তখন ঘরে তার বাবা, মা এবং ভাই ছিলেন না।পরে তার ছোট ভাই আফরোজাকে ঝুলন্ত অবস্থায় দেখে ডাক চিৎকার দিলে স্থানীয়রা উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।আফরোজা ফেসবুক স্টাটাসে লিখেছেন, ‘আমি তাকে ভালোবাস ছিলাম, শুনছিলাম পুরুষ মানুষ ভালোবাসা পাইলে কিছু চায় না,তুমি আমাকে কীভাবে ছোট করলা?কীভাবে?আমি তোমার জন্য কি না করছি, কি না করছি তোমাকে ভালোবেসে,আজ আমাকে খানকি বানাইলা।আমি কোনো দিন কল্পনা করি নাই,এই প্রতিদান তুমি দিবা।আমি তো সরে গেছিলাম,কেন আসছো আবার?আমার সখের পুরুষ আমাকে দুনিয়া ছাড়তে বাধ্য করছে,দোষ তার না দোষ আমার।আমি তাকে ভালোবাসছি, আমার দোষ আমি তাকে প্রধান্য দিছি।ভালো থাকো আমার ভালোবাসা।তোমার ভালো থাকার জন্য এই আয়োজন। আমাকে মাফ করবা মা।আমি তোমার ভালো মেয়ে হইতে পারি নাই।আমার কাফন এর টাকা আমার ব্যাগে মা।’ওসি মো. ইমতিয়াজ জানান,আত্মহত্যা খবর পেয়েছি।অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page