১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদলের নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা’দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা অস্ট্রেলিয়ার মাটিতে ৬ উইকেট শিকারের রহস্য জানালেন হাসান মাহমুদ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে ডারউইনে প্রথম টেস্ট: পেসারদের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বপ্নময় দিন বাংলাদেশের টেকনাফে ৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্ঠি
আন্তর্জাতিক:
তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদলের নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার চক্র ফাঁস, গ্রেপ্তার ১১ প্রেক্ষাপট: হরমুজ প্রণালি নিয়ে নতুন সমীকরণ: ইরানের শক্ত অবস্থান কি মেনে নিচ্ছে জিসিসি? দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইট: বিশ্বের স্বল্পতম দূরত্বের এ৩৫০ যাত্রা দীর্ঘমেয়াদি ঘাটতি সত্ত্বেও জুনে ইউক্রেনের সামরিক সহায়তায় বড় উল্লম্ফন ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবের মুখে কঙ্গো: সতর্কবার্তা ডব্লিউএইচও’র তীব্র খরা ও দাবানলে বিপর্যস্ত ইউরোপের অর্থনীতি: জিডিপি হ্রাসের আশঙ্কা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ তিনজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়
     
             

পটিয়ায় চুরি ছিনতাই মারামারি বৃদ্ধি:: আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি >>> গত দুই তিন মাসে চুরি ছিনতাই বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি কিশোর গ্যাংয়ের তৎপরতা চোখের পড়ার মতন। এছাড়াও প্রতিদিন পটিয়া উপজেলা পৌরসভা জায়গা জমিসংক্রান্ত বিরোধের জের ধরে মারামারি অহরহ ঘটনা ঘটে চলছে। পুলিশ এসব নিয়ন্ত্রণ আনতে বার বার চেষ্টা করলেও সুফল মিলছে না।মানুষের স্বাভাবিক জীবন নিয়ে চলাফেরা করতে পারছে না একাধিক ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায়। এছাড়াও পটিয়া থানা পুলিশের অভিযানে আন্তঃ জেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চোরাই স্বর্ণ, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। বেশ কয়েকদিন থেকে সিএনজি চুরি ঘটনা ঘটছে।গ্রেপ্তারকৃত আন্তঃ জেলা চোর চক্রের সদস্য কুসুমপুরা ইউনিয়নের মইল্যা পুটির বাড়ীর নুরুল আবছারের পুত্র নুরুল হাকিম শুভ (২৬), একই ইউনিয়নের ইব্রাহিম সও,: বাড়ীর হাসান আলীর পুত্র রিয়াজুর রহমান নিক্সন (২৮) ও একই ইউনিয়নের নুরু মেম্বারের বাড়ীর গোলাম কাদেরের পুত্র এরশাদ হোসেন (২১)।একটি স্বর্ণের হার, একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের আংটি, ৪টি স্মার্ট ফোন, একটি বাটন ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গত রবিবার রাত ১টার দিকে পটিয়া থানাধীন কোলাগাঁও ইউনিয়নের চাপড়ী এলাকার দুবাই প্রবাসী মোহাম্মদ হেলালের বসতঘর হতে ৬ লক্ষ টাকার স্বর্ণ, নগদ দেড় লক্ষ টাকা, দুবাইয়ের ৫ হাজার দেরহামসহ ৩টি স্মার্ট ফোন চুরি হয়। ঐ রাতে ঐ এলাকার নুর আহম্মদের (৫৯) বাড়ী হতে ৪ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের স্বর্ণ, নগদ ১০ হাজার টাকা, ২টি স্মার্ট ফোন ও ১ টি মোবাইল ফোন চুরি হয়। এই চুরির ঘটনায় প্রবাসী হেলাল সোমবার রাতে থানায় একটি এজাহার দায়ের করলে এজাহারের প্রেক্ষিতে পটিয়ায় থানায় একটি মামলা রুজু হয়।পটিয়া থানা পুলিশের একটি চৌকস টিম সোমবার দিবাগত রাতে পটিয়া থানার ওসি আবু জায়েদ মোঃ নাজমুন নূরের নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসার এসআই মোঃ আব্দুল বাতেনসহ পটিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে মামলা রুজুর ২ ঘন্টার মধ্যে চুরি মামলার মূল রহস্য উদঘাটনপূর্বক ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।গ্রেপ্তারকৃতরা সবাই আন্তঃ জেলা চোর চক্রের সদস্য। এ সময় তাদের কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়।পটিয়া থানার ওসি আবু জায়েদ নাজমুন নুর জানান,গ্রেপ্তারকৃত তিনজন চিহ্নিত আন্তঃ জেলা চোর চক্রের সদস্য। তাছাড়া পটিয়ার চারিদিকে মাদক ইয়াবা ব্যাবসা জমজমাট চলছে। এর পাশাপাশি জায়গা জমি দখল বেদখল ঘটনা ঘটে চলছে। এসব অপকর্মে হোতাদের আইনের আওতায় আনার দাবি জানান ভুক্তভোগীরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা’দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা
টেকনাফে ৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক
চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্ঠি
পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ এর জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
টোক ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবু বককর সিদ্দিক কিরণ আড়ালিয়া উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত।
কোটি টাকার সড়কে জলাবদ্ধতা, নিম্নমানের কাজের অভিযোগ—বিল নিয়ে ঠিকাদার-পৌর নির্বাহীর দ্বন্দ্ব

You cannot copy content of this page